রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা। কিছুটা স্বস্তি মিলেছে আজ। রাজ্যের করোনা আবহে কিছুটা অক্সিজেনের ছায়া এনেদিয়েছে এদিনের বিপুল হারে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। কিন্তু একই দিনে চরম খারাপ খবরের মুখোমুখি হল রাজ্যবাসী। আজ একদিনে রাজ্যে মৃত্যু হল চারজন চিকিৎসকের। কার্যত শোকস্তব্ধ চিকিৎসক মহল। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ প্রাণ হারালেন রাজ্যের তিনজন বিশিষ্ট চিকিৎসক। এবং একজন মারা গেলেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে।

আরও পড়ুনঃ মমতা কে জোড়া ধাক্কা ধনখড়ের! অভিযোগ সত্যি হলে বিপদে পড়বে তৃণমূল।

ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের তরফে জানানো হয়েছে, আজ করোনা ভাইরাসের প্রভাবে মৃত্যু হয়েছে তিন জন চিকিৎসকের। তাঁরা হলেন ডাক্তার প্রদীপ ভট্টাচার্য, ডাক্তার বিশ্বজিত্‍ মণ্ডল এবং ডাক্তার তপন সিনহা। এই তিন চিকিৎসক ছাড়াও আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিখ্যাত চিকিত্‍সক হিমাদ্রি সেনগুপ্ত। তবে তিনি করোনায় সংক্রামিত ছিলেন না।

রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের। যখন শোকস্তব্ধ বাংলা। তখন অন্যদিকে আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯০৫ জন। আজকের ২ হাজার ৯০৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৫৯। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৩১ জন। যা গতকালে থেকে ৩৪৪ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৯ জনের। মৃত ২ হাজার ১০০ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪১ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২০৮ জন। আজকের ৩ হাজার ২০৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৩২৮ জন।

করোনার দাপটে লাগাম রাজ্যের। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৬ হাজার ২৯৭ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩২ হাজার ১৯৬ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১২ হাজার ৫৮০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৭০ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১.৪৩ শতাংশ। গতকালের থেকে আজ এক ধাক্কায় বেড়েছে রাজ্যের সুস্থতার হার। গতকাল সুস্থতার হার ছিল ৭০.২৪ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর