চূড়ান্ত ট্রায়ালে চরম বিপত্তি রাশিয়ান টিকার! অসুস্থ ১৪ শতাংশ সেচ্ছাসেবক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চূড়ান্ত ট্রায়ালে চরম বিপত্তি রাশিয়ান টিকার! দেশবাসীর জন্য করোনা টিকার ছাড়পত্র দিয়েছে রাশিয়া। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাই মুরাস্কো। সেই মত  ৮ সেপ্টেম্বরেই সর্ব সাধারণের জন্য বাজারে ছাড়া হয় রুশ করোনা টিকা স্পুটনিক ভি। কিন্তু তারপর তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে দেখা দিল চরম বিপত্তি।

আরও পড়ুনঃ রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত-র বদলি চাই। বিদ্রোহ রাজবংশী সমাজের।

 চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালেই ধাক্কা খেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। প্রায় ১৪ শতাংশ সেচ্ছাসেবকের শরীরে টিকার বিরূপ প্রভাব সামনে এসেছে। রুশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালানো হচ্ছে টিকার। ৪০ হাজারের মধ্যে এখনও পর্যন্ত ৩০০ জন সেচ্ছাসেবকের শরীরে স্পুটনিক ভি প্রয়োগ করা হয়েছে। এই ৩০০ জনের মধ্যে ১৪ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরে টিকার বিরূপ প্রভাব লক্ষ করা গেছে।

চূড়ান্ত ট্রায়ালে চরম বিপত্তি রাশিয়ান টিকার! রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, শরীরে টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পেশিতে ব্যথা শুরু হয়েছে ১৪ শতাংশ সেচ্ছাসেবকের। শুধু তাই নয় একই সঙ্গে শরীরের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই ঘটনায় চিন্তায় পড়েছে স্বাস্থ্য মন্ত্রক। যদিও রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতেই পারে এতে ভয় পাওয়ার কিছু নেই। আগামী ২১ দিনের মধ্যে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে দ্বিতীয় দফায় টিকার পরবর্তী ডোজ প্রয়োগ করা হবে।

অন্যদিকে রাশিয়ায় তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন ভারতে ব্যবহার করার প্রশ্নে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। আজ ‘রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ (আরডিআইএফ) বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ভারতের রেড্ডি’জ় ল্যাব-এর সঙ্গে হাত মিলিয়ে প্রায় ৩০ কোটি প্রতিষেধক উৎপাদন করবে। যার মধ্যে ভারতের বাজারে ছাড়ার জন্য ১০ কোটি প্রতিষেধক রেড্ডি’জ ল্যাবকে দেওয়া হবে। 

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ‘‘স্পুটনিক-ভি প্রতিষেধকের প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয়েছে। ওই টিকা ব্যবহারে মানবদেহে কোনও ক্ষতিকর প্রভাব পড়েছে— এমন প্রমাণ মেলেনি। বরং শরীরে ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।’’ অন্যদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে স্পুটনিক-ভি ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগ করবে রেড্ডি’জ় ল্যাব। ফলাফল সন্তোষজনক হলে টিকা ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন