অপেক্ষার অবসান, ভারতে শুরু হল রাশিয়ার স্পুটনিক ৫ প্রয়োগে টীকাকরণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার অবসান, ভারতে শুরু হল রাশিয়ার স্পুটনিক ৫ প্রয়োগে টীকাকরণ। দেশের ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের আকাল ক্রমশ প্রকট হচ্ছে। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পুতিনের রাশিয়া। তাদের দেশে তৈরি ভ্যাকসিন স্পুটনিক ৫ তারা ভারতে রপ্তানি করবে বলে জানিয়েছিল। সেইমত কিছুদিন আগেই রাশিয়া থেকে প্রথম ধাপে দেড় লক্ষ ভ্যাকসিন পাঠানো হয়েছিল। এরপর বৃহস্পতিবার সেই টিকা বাজারজাত করার কথাও ঘোষণা করেছিলেন নীতি আয়োগের সদস্য ভিকে পল।

আরও পড়ুনঃ বাস্তবে টিকা নেই, কলারটিউনে পরামর্শ দেওয়া বন্ধ হোক, কেন্দ্রকে তোপ আদালতের

আর আজ কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর দেশের তৃতীয় ভ্যাকসিন হিসেবে শুরু হল রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের টিকাকরণ। হায়দরাবাদে ডক্টর রেড্ডি’স ল্যাবে শুক্রবার টিকার প্রথম ডোজটি দেওয়া হল। প্রতি ডোজ টীকার দাম আপাতত ভারতে  ৯৪৮ টাকা। সেই সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হওয়ায় এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯৫.৪০ টাকা। ডক্টর রেড্ডি’স ল্যাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কিছুদিন বাদেই ভারতে এই ভ্যাকসিন উৎপাদন শুরু করা হবে। তখন ভ্যাকসিনটির দাম অনেকটাই কমেযাবে। আপাতত ভ্যাকসিনের সাথে আমদানি মূল্য যুক্ত হওয়ায় দাম কিছুটা চড়া।

আজ এএনআইয়ের পক্ষ থেকে আরও একটি টুইটে জানানো হয়েছে, হায়দরাবাদে ডক্টর রেড্ডি’স ল্যাবে কাসটম ফার্মার গ্লোবাল হেড দীপক সাপরা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন। রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হয়েছে কোভিড ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। যথেষ্ট দ্রুততার সঙ্গে রাশিয়া এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের ধাপ পেরিয়ে দেশবাসীর টিকাকরণ শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাঁর মেয়েও নিয়েছিলেন স্পুটনিক ফাইভ। এরপর ভারতের ডক্টর রেড্ডি’স ল্যাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে, তাঁদের মাধ্যমে ভারতে টিকা সরবরাহের পথে হাঁটে রাশিয়া।

অপেক্ষার অবসান, ভারতে শুরু হল রাশিয়ার স্পুটনিক ৫ প্রয়োগে টীকাকরণ। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল জরুরি ভিত্তিতে টীকা প্রয়োগের ছারপত্র দেয়। ভ্যাকসিনের আকালে এই তৃতীয় ভ্যাকসিন সেই অভাব অনেকটাই দূর করবে বলেই মনে করছে দেশের চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত