নজরবন্দি ব্যুরো: পূর্ব ঘোষিত সূচি অনুসারে ভারত-নিউজিল্যান্ড সিরিজের সমাপ্তি ঘটিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল বিরাট বাহিনীর। কিন্তু বর্তমান সময়ে করোনার নতুন প্রজাতি ওমিক্র নের দাপটের জেরে কার্যত ধোয়াশা দেখা দিয়েছিল এই সফর কে ঘিরে। তবে শেষ পর্যন্ত সমাধান সূত্র খুঁজে পেয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ আগামীকাল আনা হবে রাওয়াতের মৃতদেহ, রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য দিল্লিতে


সেইমত গত সোমবারই কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের পরিবর্তিত সূচি প্রকাশ করে সিএসএ। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেশ কয়েকটি টেস্ট ম্যাচের পাশাপাশি ওয়ানডে খেলার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বদলে দেওয়া হয় সেই পরিকল্পনা।
তবে শুধু খেলার সূচিতে ই নয়, বদল আনার কথা ভাবা হয় খোদ দলেরও অন্দরে। প্রাথমিকভাবে ১৭ ই তারিখ দক্ষিণ আফ্রিকা সফর শুরুর কথা থাকলে শোনা যাচ্ছে চলতি মাসের ২৬ তারিখেই প্রথম টেস্ট দিয়ে সফর শুরু করবে মেইন ইন ব্লুজ। পাশাপাশি বিগত কয়েক ম্যাচের ফর্মের নিরিখে দায়িত্ব থেকে বাদ পড়ার কথাও শোনা যায় রাহানে কে নিয়ে।
বাদ পড়লেন কোহলি, ভারতীয় দলের দায়িত্বে এবার হিটম্যান রোহিত
তাই এবার রোহিত শর্মা কে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওডিআই ক্রিকেটেও রোহিত শর্মাকে দায়িত্ব দিতে আগ্ৰহ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ। উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাট কোহলির উত্তরসূরি হিসাবে রোহিত শর্মা কে নির্ধারিত কুড়ি ওভারের দায়িত্ব তুলে দিয়েছিল বোর্ড। তবে এবার ওডিআইয়ের ক্ষেত্রে ও দলের দায়িত্ব পেলেন হিটম্যান।









