হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই চিঠি পাঠিয়ে পদত্যাগ সোমেন পুত্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই সুর চড়ালেন সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। শুধু সুরই চড়াননি ইস্তফা দিয়েছেন নিজের পদ থেকেও। অধীরের নেতৃত্বে কাজ করার কোন কারণ খুঁজে না পেয়েই তিন পাতার এক চিঠিতে অভিযোগ-অভিমান তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা  দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, কেরলে ঘোষণা লকডাউন

দিন কয়েক ধরেই জল্পনা ছিল লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে বহাল থাকবেন কিনা অধীর। বাংলায় বিধানসভা ভোটে শূন্য হয়েছে কংগ্রেস। ফল ঘোরানোর আশায় বাম এবং ISF  এর সঙ্গে জোট করলেও ফলাফলে উন্নতির বদলে তলানিতে ঠেকেছে তা। তার পর  থেকেই অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্ব নিয়ে।

কেন্দ্রীয় সমীকরণ অনুযায়ী বিজেপি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে কংগ্রেসের সম্পর্ক অধীর বাবুর জন্যই খারাপ হয়েছে এমন কথাও রাজ্য নেতাদের মুখে শোনা গিয়েছিল। এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন সোমেন পুত্র। তবে নিজের পদেই বহাল থেকেছেন অধীর, আগামী ১৯ তারিখ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন সেখানেও কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধীর চৌধুরী

ওয়াকিবহাল মহলের মতে, মূলত লোকসভায় রাহুল গান্ধী কংগ্রেসের দলনেতার পদ নিতে রাজি না হওয়ায় অধীরকে সরানোর চিন্তা ভাবনা থেকে দূরে হঠে কংগ্রসের হাইকম্যান্ড। হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখছেন তা জানা গিয়েছে গতকালই, তার পরেই ক্ষোভ উগরে দিয়েছেন সোমেন পুত্র। তিন পাতার চিঠিতে ছত্রে ছত্রে তিনি লিখেছেন বহু বছরের জমানো রাগ আর ক্ষোভের কথা। আজ সকালেই প্রকাশ্যে এসেছে ওই চিঠি।

হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই বেঁকে বসলেন সোমেন পুত্র, তিন পাতার পত্রবাণে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। 

হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই চিঠি পাঠিয়ে পদত্যাগ সোমেন পুত্রর
হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই চিঠি পাঠিয়ে পদত্যাগ সোমেন পুত্রর

এতবছর ধরে কিভাবে তাঁকে অপমান করা হয়েছে নানা ক্ষেত্রে বা পিতা সোমেন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকা সত্ত্বেও যুব কংগ্রেসের নির্বাচনে কিভাবে তাঁকে হারানো হয়েছিল সেসব উল্লেখ করে কড়া বানিয়েছেন নিজের পত্রবাণ। একই সঙ্গে তিনি এও লিখেছেন তাঁর পিতার মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর যোগ্যতম ব্যাক্তি।

হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখছে তবে তাঁর ভুলের জনই তাঁকে মানতে পারছেন না রোহন। অধীরের ভুলের তালিকায় পুরানো ঘটনা থেকে বাংলা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শূন্যতে গিয়ে ঠেকা সব কিছুই তুলে এনেছেন। একই সঙ্গে ‘প্রতিহিংসাবশত’ অধীর তাঁর যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পথে বাধা হয়েছিলেন বলেও বিস্ফোরক দাবি করেন রোহন।

হাইমকম্যান্ড অধীরে আস্থা রাখতেই ইস্তফা রোহনের। তবে পদ থেকে ইস্তফা দিলেও সোমেন-শিখা পুত্র সাফ জানিয়েছেন, পদ ছেড়েছেন দল নয়। পদত্যাগের কারণ হিসেবে দায় দিয়েছেন অধীরকেই। তাঁর যুক্তি দলের হয়ে কাজ করে যাবেন আগের মতোই, শুধু অধীর চৌধুরির নেতৃত্বের কমিটিতে থেকে কাজ করবেন না। সাফ জানিয়ে দিয়েছেন অধীরের ডাকা কোন মিটিং-মিছিলেও দেখা যাবেনা তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত