দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, কেরলে ঘোষণা লকডাউন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, গতকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘন্টার সংক্রমণ যেখানে ছিল ৩১ হাজার একদিনে তা লাফিয়ে বেড়ে পেরিয়েছে ৩৮ হাজারের গণ্ডি।

আরও পড়ুনঃ বাজল তোমার আলোর বেনু, ১৪ দফা বিধি মেনেই দুর্গাপুজো হবে কলকাতায়!

সংক্রমণ গ্রাফ উচ্চমুখী হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞ মহল। গত কয়েকমাস ধরে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ভারত। দেশ জুড়ে ছিল বেড আর অক্সিজেনের হাহাকার। দেশ-বিদেশ সর্বত্র পরিস্থিতি মোকাবিলার বদলে ব্যার্থতার দায় চেপেছিল মোদি সরকারের ওপর।

দিনে দিনে কিছুটা সুস্থ হয়েছে পরিস্থিতি। দৈনিক ৪ লাখের সংক্রমণ দিন কয়েক আগেই নেমেছে ৫০ হাজারের নীছে। গতকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্টে এক দিনে দেশে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার মানুষ। তবে গতকাল সেই সংখ্যা লাফিয়ে বেড়েছে ২৩ শতাংশ।

দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, পর্যটকদের ভিড়ে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞরা।

দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, কেরলে ঘোষণা লকডাউন
দেশে একদিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ল ৭ হাজার, কেরলে ঘোষণা লকডাউন

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এবং একদিনে দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। গতকালের আক্রান্তের সংখ্যা ধরে ভারতে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে মোট ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জনের শরীরে।

দেশে এখনো পর্যন্ত করোনা কবলে প্রাণ হারিয়েছেন  ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জন। করোনা কালে সবথেকে বেশি আতঙ্ক তৈরি করছে করোনার একাধিক ভ্যারিয়েন্ট। একাধিক ফাঙ্গাসের উপস্থিতি আগেই সৃষ্টি করেছে আতঙ্ক। তার মধ্যেই আত্মপ্রকাশ করছে ডেল্টা ভ্যারিয়েন্ট, কাপ্পা ভ্যারিয়েন্ট।

করোনা সংক্রমণ রুখতে জোর দেওয়া হয়েছে টিকাকরণের ওপর। ভারতে এই মুহুর্তে মোট টিকাকরণ হয়েছে ৩৮ কোটি ৭৬ লক্ষের বেশি। সঙ্গে চলছে টেস্টিং পদ্ধতি। কাপ্পার প্রভাবে ফের নতুন আতঙ্ক তৈরি হয়েছে রাজস্থানে। অন্যদিকে দিনে দিনে ফের সংক্রমণ বাড়ছে বিজয়নের রাজ্যে। আগের বার যে রাজ্য মডেল হিসেবে চিহ্নিত হওয়ার পরেও কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব পড়েছে কেরলে। সংক্রমণ বাড়তে থাকায় আগামী  ১৭ ও ১৮ জুলাই সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন