নজরবন্দি ব্যুরোঃ উত্তর কলকাতায় কংগ্রেস কে মুছে দিলেন অধীর চৌধুরী? জোটের জট সবেমাত্র কেটেছে। ভোট বড় বালাই। প্রকাশ্য মঞ্চে লক্ষাধিক সমাগমের মাঝে দাঁড়িয়ে রীতিমত অপমানিত অধীর জোট স্বার্থে মাথা নত করতে বাধ্য হয়েছেন। কিন্তু এবার যা ঘটল তা নজিরবিহীন। কার্যত প্রকাশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে তুলোধনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে তথা কংগ্রেস নেতা রোহন মিত্র। তাঁর প্রতিবাদের কারণ, কলকাতায় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সেই উত্তর কলকাতায় কংগ্রেস পার্টি কে মুছে দেওয়া হল।
আরও পড়ুনঃ “খেলা হবে, ওয়ান টু ওয়ানে আসুন দেখি কত খেলতে পারেন”, শিলিগুড়ি থেকে হুঙ্কার মমতার।


এদিন সকালে ট্যুইট করেন রোহন। সেখানে তিনি উগরে দেন নিজের ক্ষোভ। রোহনের অভিযোগ, উত্তর কলকাতা থেকে কংগ্রেস কে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। প্রথম ট্যুইটে তিনি লেখেন, “প্রথম শুনলাম ২৯৪, তার পর হলো ১৭০, সেখান থেকে ১৪৭, এখন দেখি সেঞ্চুরি ও হলো না, ১০০ এর আগেই আউট হয়ে গেলাম, তাও খালি লেগ সাইড দিয়ে, একটা straight drive ও মারলাম না, আজকে তো তরমুজ নেই, আজকে কি তার ভুত এসে আসন রফা করলো????”
এরপরের সরাসরি রোহন টেনে আনেন তাঁর বাবা অর্থাৎ সোমেন মিত্রর প্রসঙ্গ। আইএসএফের নাম না করে সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করে কংগ্রেস কে ছোট করা হচ্ছে বলে ইঙ্গিত দেন রোহন। তিনি লেখেন, “আমার বাবা খারাপ ছিল, প্রতি মুহূর্তে তাকে অনেক কথা শুনতে হয়েছিল, মেনে নিলাম, সেও মেনে নিয়েছিল, কিন্তু কোনোদিন সে সম্প্রদায়িক শক্তি কে মেনে নেয়নি, রুখে দাঁড়িয়ে ছিল, আজকে???”
এরপরেই রোহন মিত্র ঘুরিয়ে সরাসরি আক্রমণ শানান অধীর চৌধুরী কে। বুঝিয়ে দেন মালদা আর মুর্শিদাবাদ ছাড়া অধীরের কাছে কংগ্রেস বলে আর কিছু নেই। রোহন লেখেন, “খবর পাচ্ছি যে পুরো উত্তর কলকাতা জেলাতে কংগ্রেস একটা সিট পায়নি, সব জোট সঙ্গী দের দেওয়া হয়েছে, তাহলে আগামী দিনে কেনো কেউ উত্তর কলকাতাতে কংগ্রেস টা করবে, বাবা থাকলে এইটা হতো না, উত্তর কলকাতা তে কংগ্রেস টা কে তুলে দেওয়া কেনো হোলো- মুর্শিদাবাদ আর মালদা না বলে????”


“







