Mohun Bagan: ঐতিহাসিক পদক্ষেপ, মোহনবাগানের নামে নামাঙ্কিত হল রাস্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিলিগুড়ি পৌরনিগমের এক ঐতিহাসিক পদক্ষেপ। ‘মোহনবাগান এভিনিউ’ নামক লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে সূর্য সেন পার্ক অবধি সুদৃশ্য রাস্তা খানি ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের নামে নামকরণ হল। অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার।

আরও পড়ুন: স্ত্রীয়ের সামনেই Gigi Hadid-কে কোলে তুলে চুম্বন, বরুণের কীর্তিতে শোরগোল নেটপাড়ায়

এদিন সকালে এই অনুষ্ঠানের সূচনা করেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত। তিনি জানান, শিলিগুড়িতে মোহনবাগানের নামে রাস্তা এক ঐতিহাসিক পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গল সমর্থক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মোহনবাগানী ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং কলকাতা থেকে আসা সতেরো জন মোহনবাগান অফিসিয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত দে।

siliguri 1
ঐতিহাসিক পদক্ষেপ, মোহনবাগানের নামে উদ্বোধন হল রাস্তা

আজ সকালে এই মোহনবাগানের নামের রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে জমকালো করে তুললেন সবুজ মেরুন মেরিনার্সরা। মঞ্চের মাঝখানে উপস্থিত হয়ে মোহনবাগানের জনতার কাছে প্রিয় হয়ে উঠলেন লিষ্টন কোলাসো। উপস্থিত প্রাক্তন মোহনবাগানী মানস ভট্টাচার্য। ‘জয় মোহনবাগান’ সুর উঠতেই উল্লাসে ফেটে পড়ল চারদিক।

ঐতিহাসিক পদক্ষেপ, মোহনবাগানের নামে উদ্বোধন হল রাস্তা

siliguri 2
ঐতিহাসিক পদক্ষেপ, মোহনবাগানের নামে উদ্বোধন হল রাস্তা

শিলিগুড়ির মোহনবাগানের প্রতিষ্ঠাতা অরুপ মজুমদারের কথা না বললেই নয়। যার কথা মেয়র গৌতম দেব এবং মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত এদিনের অনুষ্ঠানে বারবার উচ্চারণ করলেন। শিলিগুড়িতে মোহনবাগানের নামাঙ্কিত রাস্তার সূচনা করে মেয়র গৌতম দেব জানালেন শিলিগুড়ির তৈরী এই রাস্তা সারা বিশ্বের কাছে অন্যতম হেরিটেজ হিসাবে বিশ্বের কাছে পরিচিত হবে। এদিন মোহনবাগানের নামাঙ্কিত ফলক উদ্বোধন করলেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত এবং মেয়র গৌতম দেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত