নজরবন্দি ব্যুরো: মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানির ড্রিম প্রজেক্ট ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’এর উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। কেবল বলিউড নয়, হলিউডের বহু তারকারাও এসেছিলেন। এই অনুষ্ঠানেই অভিনেতা বরুণ ধাওয়ানের একটি কীর্তির জেরে শোরগোল নেটপাড়ায় নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
NMACC-এর অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করছিলেন বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান। সামনে বসেছিলেন তাঁর স্ত্রী। হঠাৎ দর্শকাসন থেকে জিজি হাদিদকে ডেকে নেন বরুণ। তিনি স্টেজে উঠতেই অভিনেতা তাঁকে কোলে তুলে একপাক ঘুরিয়ে নেন। নামানোর সময় জিজির গালে চুম্বন এঁকে দেন বরুণ। এই ভিডিও ভাইরাল হতেই নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

স্ত্রীয়ের সামনেই Gigi Hadid-কে কোলে তুলে চুম্বন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বরুণের কীর্তি

কেউ বলছেন, ইন্টারনেটে এই মুহূর্তে সবথেকে অস্বস্তিকর দৃশ্য। কেউ বলছেন, বরুণের হঠাৎ চুমুতে জিজি হয়তো অস্বস্তি বোধ করেছিলেন। অনেকেই আবার বরুণকে ট্রোল করতে শুরু করে দেয়।


NMACC-এর অনুষ্ঠানে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভূমি পেডনেকার সহ বহু বলি তারকা। অন্যদিকে জিজি হাদিদ ছাড়াও জেনডেয়া, টম হল্যান্ড সহ হলিউডের একাধিক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।




