নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুরের বিজেপি নেতা রাজু ঝাকে খুনের ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঘটনার পিছনে কী কারণ ছিল? রাজুকে হত্যার পিছনে কাদের হাত রয়েছে? একাধিক প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিতে শুরু করেছে। এরই মধ্যে বিজেপিতে যোগদানকারী রাজুর মৃত্যুর পরেই একের পর বিস্ফোরক ট্যুইট রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র। একইসঙ্গে তাঁর প্রশ্ন, বিজেপিতে যোগদানকারী কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না?
একাধিক ট্যুইটে বাবুল জানান, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আইন ভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত।এটা লিখছি কারণ এই রাজু ঝাকে নিয়েই আমার সঙ্গে । বঙ্গ বিজেপির যারা আজ বড় বড় কথা বলছে, তাদের চূড়ান্ত মতবিরোধ হয়। রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করায় দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়রা বলবে চিনিনা। তাঁর কথায়, রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন। আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নিচে ‘সৌজন্য রাজু ঝা’ লেখানো হয়েছিল। প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই এবং ইডির রেড কেন হবে না?

একইসঙ্গে তিনি বলেন, লক্ষণ বলে একজন ‘দুষ্টু’ বিধায়ক, যে আসানসোলের সভাপতি হওয়ার জন্য আমার বাড়িতে সকাল থেকে বসে থাকতো, সেই কৈলাশবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে বঙ্গ বিজেপি এবং দিলীপবাবুর সাথে রাজুর ব্যাপারটা ‘ব্রোকার’ করেছিল। আমি ছেড়ে দিতে তাই ৫ লাখি চড় মেরেছে ওদের আসানসোলের জনতা।
যদিও বিজেপি নেতার মন্তব্য, অর্জুন সিংয়ের উপস্থিতিতে রাজু বিজেপিতে গিয়েছিল। পরে অবশ্য রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিল দীর্ঘ সময়। অর্জুন সিংয়ের বক্তব্য, তাঁর ব্যবসা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কিন্তু রাজুর সঙ্গে সুসম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের কথায়, গণতন্ত্রের নিয়ম মেনেই যোগদান হয়েছে। কে কীসে দোষী সেটা দেখার জন্য আইন রয়েছে।
বিজেপিতে যোগদানকারী কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না? প্রশ্ন বাবুলের

এরপরেও দিলীপ ঘোষদের আক্রমণ করতে পিছপা হয়নি বাবুল সুপ্রিয়। তিনি বলেন, যে সব কয়লা মাফিয়ারা বিজেপিতে যোগদান করেছিল, সিবিআই ও ইডি কেন তাদের বিরুদ্ধে তদন্ত করছেনা? সমস্ত রাজ্যে, সব বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেই সিবিআই ও ইডি হচ্ছে – আমার বর্তমান দলের বিরুদ্ধেও হচ্ছে কিন্তু কি ‘মন্ত্রে’ বিজেপির সব নেতা ‘শুদ্ধ’ হচ্ছে?আর আসানসোলের মাফিয়াদের নাম তো আমিই দিয়েছিলাম।



