নজরবন্দি ব্যুরো: ভয়াবহ পথদুর্ঘটনার সম্মুখীন হল সল্টলেক! বেপরোয়া গতির জেরে মৃত দুর্ঘটনার কবলে যাদবপুর-করুণাময়ী S9 বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। জানা গিয়েছে, আইল্যান্ডে ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Salman khan: টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…

সূত্রের খবর, বেপরোয়া গতির জেরে যাদবপুর এইটবি-করুণাময়ী S9 বাসটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। যার ফলে প্রায় ১০ জন বাসযাত্রী আহত হন। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে বৃন্দাবন প্রধান নামে এক রিকশা চালকের। আহতদের একজনের অবস্থা সংকটজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার যাদবপুর এইটবি-করুণাময়ী S9 বাসটি আইল্যান্ডে ঘোরার সময় সেখানে থাকা একটি রিক্সা স্ট্যান্ডে উঠে পড়ে। এরপরেই ফুটপাতে থাকা এই গাছে ধাক্কা মারে। যার ফলে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।
ভয়াবহ দুর্ঘটনায় কবলে যাত্রীবাহী বাস, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে গিয়েছে

স্থানীয় সূত্রের খবর, বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘঘটনা। রিক্সা স্ট্যান্ডে বাসটা উঠে পরে। একজনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এপ্রসঙ্গে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, “বিশাল অ্যাক্সিডেন্ট। ৮ জনের মতো আহত হয়েছেন।”









