Salman khan: টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ইতিমধ্যেই ইদের মরসুমে সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। প্রায় ৪ বছর পর অনুরাগীরা বড় পর্দায় দেখছেন ভাইজানকে। যার ফলে ট্রেলার রিলিজের পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে!

আরও পড়ুন:  COVID-19: চোখ রাঙাচ্ছে করোনা, একধাক্কায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ! উর্দ্ধমুখী সক্রিয় রোগীর সংখ্যাও

WhatsApp Image 2023 04 21 at 5.28.35 PM 1

কিন্তু প্রথমদিনেই দর্শকদের মন জয় করতে পারেনি সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। অর্থাৎ গত ১০ বছরের মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রথম দিনের নিরিখে খুবই খারাপ ব্যবসা করেছে। একটি প্রতিবেদন অনুযায়ী, ‘কিসি কা ভাই কিসি কি জান‘ ছবিটি প্রথম দিনে ১২ থেকে ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। যা সলমনের ইতিহাসে অনেকটাই কম।

WhatsApp Image 2023 04 21 at 5.34.31 PM 3

অনেকেই দাবি করেছিলেন, সলমনের এই ছবি হয়ত টেক্কা দিতে পারবে শাহরুখ খানের পাঠান সিনেমাটিকে। কিন্তু টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…’। তাছাড়াও সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়টি হল, এই ছবিটি সমালোচকদের মনে দাগ কাটতে পারেনি। সিনেমায় সলমন-পূজার রসায়ন এক্কেবারে ফিকে। যদিও প্রথমদিনের আয়ের ওপর ভিত্তি করে সমালোচকদের একাংশের মতে, এই ছবির ১০০ কোটির গণ্ডির পার করাও বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

টেক্কা দেওয়া তো দূর, প্রথম দিনে কেমন ব্যবসা করল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান

WhatsApp Image 2023 04 21 at 5.34.31 PM 2
টেক্কা দেওয়া তো দূর, প্রথম দিনে কেমন ব্যবসা করল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান

উল্লেখ্য, এর আগে ইদের মরশুমে একের পর এক সলমনের ‘ওয়ান্টেড’, ‘বডিগার্ড’, ‘সুলতান’, ‘দাবাং’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবি মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, প্রতিটি সুপার-ডুপার হিটও হয়েছে। সিনেমা বিশেষজ্ঞরা আশা করেছিলেন এই ছবি প্রথম দিন আয় করবে ১৮ থেকে ২০ কোটি। যদিও প্রথম দিনেই অভিযোগ উঠে সলমনের সিনেমা অনৈতিকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে। শুধু মাত্র অনলাইন স্ট্রিমিংই নয়, সলমনের ছবি নাকি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোডও করা যাচ্ছে। তবে সেই সব প্রিন্টের গুণগত মান যে খুবই খারাপ বলেই জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত