ICSE ও ISC- ২০২১ এর ফল প্রকাশ হলো, পাশের হার ৯৯%

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আদালতের দেওয়া সময় সীমা অনুযায়ী ICSE ও ISC- ২০২১ এর ফল প্রকাশ হলো, দশম এবং দ্বাদশ দুই শ্রেণিতেই পাসের হার ৯৯ শতাংশের বেশি। গতকালই কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আজ বিকেল ৩টে নাগাদ ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ “মুসলিম শব্দটি পজিটিভ বাক্যে ব্যবহার হোক।”, রুমানা প্রসঙ্গে ফেসবুকে সরব তসলিমা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগেই সেকারণে ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেকারণেই প্রকাশিত করা হয়েছে আগেই। করোনার কারণে গতবছরের মতোই এই বছরও পরীক্ষা হয়নি বোর্ডের। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে ৯৯.৯৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে আইএসসিতে।

পাশের হার ৯৯%
পাশের হার ৯৯%

ICSE ও ISC- ২০২১ এর ফল প্রকাশ হলো, আইসিএসই-তে পাসের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ৯৯.৯৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছেন। এবং আইএসসিতে ছাত্রছাত্রী পাস করেছে ৯৯.৬৮ শতাংশ। তবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। অন্যান্য বোর্ড পরীক্ষার মতোই অনলাইনে জানা যাবে ফলাফল।

results.cisce.org – এই ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ISCE-ISC-র ফল। অথবা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সেখানে মার্কশিটও দেখতে পাবেন তাঁরা। কয়েকদিন আগে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলো।

ICSE ও ISC- ২০২১ এর ফল প্রকাশ হলো, পাশের হার ৯৯%

মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। তারমধ্যে ৯০ শতাংশ পাস করেছে প্রথম বিভাগে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকেও পাসের হার ৯৭ শতাংশের বেশি। পাশাপাশি জেলায় জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত