হোয়াটসঅ্যাপেই রিপোর্ট! ১৫ মিনিটেই ‘এক্স-রে সেতু’ জানিয়ে দেবে ফলাফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হোয়াটসঅ্যাপেই রিপোর্ট! ১৫ মিনিটেই এক্স-রে সেতু জানিয়ে দেবে ফলাফল। সারা দেশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত। টিকাকরণ শুরু হলেও অনলাইন রেজিস্ট্রার করতে পারছেন না অনেক প্রত্যন্ত জায়গার মানুষ। অনেক জায়গায় শহরে আসা সম্ভব হচ্ছে না, গ্রামের দিকে সুবিধাও নেই আরটি-পিসিআর পরীক্ষা বা সিটি স্ক্যান  করানোর। ফলে অসুখ-বিসুখে আজ-কাল করে সময় পেরিয়ে যায় সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ ড্যামেজ কন্ট্রোল! দিলীপের পর এবার মুকুল-জায়ার খোঁজ নিতে ফোন মোদির

সেসব দিক বিবেচনা করেই এবার উপায় বাতেলছে কেন্দ্র সরকার। যেসব জায়গায় সহজে আরটি-পিসিয়ার, বা স্ক্যান করানো সম্ভব হয়না সহজে তাঁদের জন্য এসেছে উপায়। কেন্দ্রীয় সরকার সেসব স্থানের কথা মাতাহ্য রেখেই চালু করেছে ‘এক্স রে সেতু’।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স  এর সঙ্গে আরও দুটি সংস্থা( স্টার্টআপ সংস্থা ‘নিরাময়ী’ এবং আর্টপার্ক) যৌথভাবে শুরু করেছে এই এক্সরে সেতু, এই মুহুর্তে দেশ জুড়ে বহু সংখ্যক মানুষ ব্যবহার করেছেন এই পদ্ধতি। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স দ্বারা চালিত হচ্ছে এই পদ্ধতি, এবং সমগ্র কাজটি সম্পন্ন হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে  কোনও ডাক্তার বা রেডিয়োলজিস্ট যদি বুকের এক্স-রে’র ছবি তুলে হোয়াটসঅ্যাপে আপলোড করেন, তা হলে সেই ছবি বিশ্লেষণ করে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট পাঠাবে চ্যাটবট।

হোয়াটসঅ্যাপেই রিপোর্ট! ১৫ মিনিটেই এক্স-রে সেতু জানিয়ে দেবে ফলাফল, আর ওই অল্প সময়েই জানা যাবে রোগীর করোনা-নিউমোনিয়া কোন রোগ শরীরে বাসা বেঁধেছে কিনা। বর্তমানে সকলেই বিনা পয়সায় ব্যভার করতে পারছেন এই প্রযুক্তি। প্রস্তুতকারক সংস্থার মতে এই এক্সরে সেতু ডেভেলপ করা হয়েছে সার্ট-আপ সংস্থা নিরামাই এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের যৌথ উদ্যোগে।

খুব সহজেই X-Ray-র সাহায্যে করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করতে পারে এই বিশেষ প্রযুক্তি, যা প্রসেস করা হয় AI সিস্টেমের দ্বারা। অত্যাধুনিক এবং উন্নততর এই প্রযুক্তির সাহায্যে কোভিড টেস্টিংয়ে কোনও খরচ করতে হবে না রোগীদের। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাঁরা আর্থিক বা যোগাযগের অসুবিধের কারণে সময়ে চিকিৎসা শুরু করতে পারেন না, এবার তাঁরাও জানতে পারবেন দ্রুত অসুখের কথা, এবং সময়েই শুরু করাতে পারবেন চিকিৎসা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন