বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ শীর্ষকর্তা, মিলবে নয়া ইনভেস্টর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকদিন ধরেই ফের চরমে পৌঁছেছে ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের মধ্যে দ্বন্দ্ব। যা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। অনেকেই বলছেন, এবারের আইএসএল মরশুম শেষ হলেই হয়ত লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে লগ্নিকারি সংস্থা। এসবের মধ্যেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে একপ্রস্থ আলোচনা চালিয়েছে লাল-হলুদ। তবে কি মিলবে নয়া ইনভেস্টর?

আরও পড়ুনঃ এবার ছুটি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাদাম কাকু

গত কয়েকদিন আগেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের শীর্ষকর্তা সায়েম সোভান আনভীরকে আমন্ত্রন জানিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। উভয়পক্ষের তরফ থেকেই নাকি সেখানে সঙ্গবদ্ধভাবে ফুটবলের জন্য কাজ করার ইঙ্গিত মেলেছিল। তারপর থেকেই জোর জল্পনা দেখা দিয়েছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে। অনেকেই মনে করেছিল শ্রীসিমেণ্টের পরে দলের ইনভেস্টর হিসেবে উঠে আসতে পারে বসুন্ধরা গ্রুপ।

এবার জোরালো হয়ে উঠল সেই সম্ভাবনা। ক্লাব সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ যেতে চলেছে লাল-হলুদের প্রতিনিধিরা। জানা গিয়েছে, সেখানে পৌঁছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে বিশেষ আলোচনায় বসবে ক্লাব। সেইমতো এক আইনজীবীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। মনে করা হচ্ছে আইনজীবী কে সঙ্গে নিয়েই বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ শীর্ষকর্তা ও সচিব সৈকত গাঙ্গুলি।

বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ শীর্ষকর্তা, মিলল নতুন লগ্নিকারী সংস্থা? 

east bengal will not sign final agreement with investors
বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ শীর্ষকর্তা, মিলবে নয়া ইনভেস্টর?

সেইমতো ভিসার জন্য আবেদন জমা দিয়েছেন সকলে। তবে কি নিয়ে সেখানে বৈঠক চলবে তা স্পষ্টভাবে জানা যায়নি। বৈঠক থেকে ইতিবাচক কিছু উঠে আসুক এমনটাই আশা করছেন আপামর লাল-হলুদ সমর্থকেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত