নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেও বীরভূমের গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। সকলের বাদাম কাকু। হাতে দাঁড়ি পাল্লা নিয়ে বাদাম মাপার পাশাপাশি মুখে লেগে থাকত গান। সেই গান শুনতে শুনতে বাদাম কিনতেন সকলে। এভাবেই একদিন নেটমাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি। তার গাওয়া “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম” আজ সকলের মুখে মুখে। গত পরশুদিন গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
আরও পড়ুনঃ Russia-Ukraine Conflict: বেলারুশে হামলা চালাবে ইউক্রেন? প্রবল সম্ভাবনা


বুকের চোট নিয়ে প্রথমে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন ভুবন। পরবর্তীতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। উল্লেখ্য, বর্ধমান হাসপাতালে আসার পর সারাক্ষন বুকে হাত চেপে ছিলেন এই প্রতিভাবান শিল্পী। চোখেমুখ জুড়ে দেখা গিয়েছিল আতঙ্কের ছাপ। তবে হাসপাতালের তরফে একাধিক পরীক্ষা চালানোর পর সেরকম কিছু না মেলায় চিন্তা মুক্ত হন চিকিৎসকরা।
এবার ছুটি, বিপদ মুক্ত বাদাম কাকু

যারফলে, প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে এবার ছুটি পান বাদাম কাকু। তবে সেইসময় খুব একটা কথা বলেননি তিনি। সহযোগীদের তরফে জানা গিয়েছে প্রচণ্ড ব্যথার কারনে কিছু বলতে চাইছেন না ভুবন। তবে ছুটির সময়ে হাসপাতাল চত্বরে বাদাম কাকুর দেখা মিলতেই সেলফি তোলার হিড়িক দেখা দেয় সকলের মধ্যে।










