Russia-Ukraine Conflict: বেলারুশে হামলা চালাবে ইউক্রেন? প্রবল সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালে ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় জেলেনস্কির দেশ। প্রবল শক্তি নিয়ে রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রুশসেনা এগিয়ে আসলেও এখনও হাতে আসেনি কিয়েভ। এই পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামার পরিকল্পনা নিয়েছে বেলারুশ। কিন্তু তার আগেই সেদেশে ক্ষেপনাস্ত্র হামলা করতে পারে ইউক্রেন।

আরও পড়ুনঃ Russia-Ukraine Conflict: ইউক্রেনের পক্ষে খবর হচ্ছে? ভারতীয় সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি রাশিয়ার!

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বেলারুশের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইউক্রেন। এক রুশ সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বেলারুশে সীমান্তে থাকা রুশ বাহিনীর উপর লক্ষ্য রেখেই হামলা চালানোর কথা ভাবছে কিয়েভ সরকার। সে কারনে নাকি নিজেদের সীমান্তে সারফেস-টু-এয়ার লঞ্চার আনতে শুরু করেছে ইউক্রেন সেনা। গোটা বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন সেই দেশের নিরাপত্তা পরিষদের সদস্য ওলেস্কি দানিলভ। তাহলে কি বেলারুশে হামলা চালাবে ইউক্রেন? জোড়াল হচ্ছে সম্ভাবনা।

বেলারুশে হামলা চালাবে ইউক্রেন? জোড়াল সম্ভাবনা 

Turkey urges Russia to end Ukraine attack - Turkey News
বেলারুশে হামলা চালাবে ইউক্রেন? প্রবল সম্ভাবনা

বলাবাহুল্য,ইউক্রেনে হামলা চালানো আগে বেলারুশেই অবস্থান স্পষ্ট ছিল রুশ বাহিনীর। সেখানেই নাকি জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল পুতিন। তবে সেখানেই শেষ নয়। লুকাশেঙ্কোর বেলারুশ ভূমেই নাকি পারমাণবিক কেন্দ্র তৈরি করে ইউক্রেন হামলার ছক তৈরি করেছিল মস্কো। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই নাকি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ময়দানে নামতে চলেছে বেলারুশ। তাই আগেভাগেই লুকাশেঙ্কোর দেশকে সতর্কবার্তা ইউক্রেনের। যা নিয়ে সরগরম আন্তর্জাতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত