Recruitment Scam: বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল, পর্ষদের জবাবে স্তম্ভিত সিবিআই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল। গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি তদন্তের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ ফাইলের প্রয়োজন ছিল কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা সিবিআইয়ের। ফাইলটি থাকার কথা ছিল বিকাশ ভবনে পর্ষদের দফতরে। কিন্তু ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এই জবাবে কার্যত স্তম্ভিত সিবিআই।

আরও পড়ুন: রাজীব সিনহার নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ২০২২ সাল থেকেই এই ফাইলটি বিকাশ ভবনে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মর্মে গত বছর বিধাননগর উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল পর্ষদের তরফে। মিসিং ডায়েরির একটি কপিও পর্ষদের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কী এমন ছিল সেই ফাইলে? আর পর্ষদের দফতর থেকে কীভাবেই বা হারিয়ে গেল এই সরকারি নথি?

বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল, পর্ষদের জবাবে স্তম্ভিত সিবিআই!

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় হাজতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও। সূত্রের খবর, পার্থ ও মানিককে জেরার সময়ই উঠে এসেছিল এই ফাইলের কথা। সেই কারণেই সিবিআই চিঠি দিয়ে পর্ষদের কাছে ফাইলটি চেয়ে পাঠায়। এখন ফাইলটি এভাবে উধাও হয়ে গেলে তদন্তে কিছুটা ভাঁটা পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের।

বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল, পর্ষদের জবাবে স্তম্ভিত সিবিআই!

বিকাশ ভবন থেকে ‘নিখোঁজ’ নিয়োগ দুর্নীতির ফাইল, পর্ষদের জবাবে স্তম্ভিত সিবিআই!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত