ইতিহাসে প্রথমবার ভারতের বাজারে রেকর্ড দাম সোনা-রুপোর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজারে অনিশ্চয়তা, দুর্বল অর্থনীতি, ডলারের দাম কমা এবং কূটনৈতিক টানাপড়েন। করোনা মহামারীর আবহে এসবের জেরে আন্তর্জাতিক বাজারে বেশ কিছুদিন ধরেই বাড়ছিল সোনা-রুপোর দাম। সরাসরি যার প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও। দাম বাড়তে বাড়তে এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলল সোনা এবং রুপো।

আরও পড়ুনঃ ব্যাবহার করার জন্যে প্রস্তুত করোনা ভ্যাক্সিন। ঘোষণা রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর।

ইতিহাসে প্রথমবার ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ৫০ হাজার টাকা। পাল্লা দিয়ে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে রুপোর দামও।সোনার দাম হয়েছে ৫০ হাজার ৭৫০ টাকা। প্রতি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ৪০০ টাকা। এদিন কলকাতায় এক কেজি রুপোর দাম হয়েছে ৫৮ হাজার ৯৫০ টাকা। একদিনে বেড়েছে ৩ হাজার ৫৫০ টাকা।অনেক ক্রেতাই এই সময়ে সোনা কিনে রাখতে চাইছেন। আর তার জেরেই সোনালি ধাতুর দর দিন দিন বেড়েই চলেছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। রুপো কিনে রাখার ক্ষেত্রেও ক্রেতাদের আগ্রহ বেড়েছে।

তবে শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই এই সময় সোনার চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম এখন অনেকটা বেড়েছে। বহু মার্কিন বিশেষজ্ঞের দাবি, যেভাবে রুপোর দাম উর্ধমুখী হচ্ছে, তাতে সোনার গুরুত্ব অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। বিশ্ব জুড়ে সংকট ও অনিশ্চয়তার বাতাবরণেও এই দুই ধাতুর অনুপাত ৯৯ পর্যায়ে গিয়েছিল। তাঁরা আরও মনে করছেন শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হলেই নিরাপদ লগ্নি হিসেবে হিসেবে সোনাকে বেছে নেন বিনিয়োগকারীরা। গত কয়েক মাসে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের জেরে শেয়ার বাজারে ধস নেমেছিল।

 সব দেশই সেই ধাক্কা কিছুটা সামলে উঠলেও শেয়ারে বিনিয়োগের ঝুঁকি এখনও কাটেনি। কারণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ। আর সেই আশঙ্কায় করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই সোনা-রুপোয় বিনিয়োগ শুরু করেছিলেন লগ্নিকারীরা। সেই প্রবণতা এখনও অব্যাহত থাকার কারণেই এই সোনার দৌড় শুরু হয়েছে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত