ব্যাবহার করার জন্যে প্রস্তুত করোনা ভ্যাক্সিন। ঘোষণা রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাবহার করার জন্যে প্রস্তুত করোনা ভ্যাক্সিন। করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল ১০০ শতাংশ সফল, ঘোষণা করল রাশিয়া সরকার। রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ গামালেয়া জানিয়েছেন, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সামরিক বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মিলে যে ভ্যাকসিন বের করেছেন, সেটি ব্যবহারের জন্য তৈরি। তাঁর দাবি যাঁদের ওপর এই ভ্যাক্সিন টি পরিক্ষামূলক ভাবে ব্যাবহার করা হয়েছে সেই হাজারো স্বেচ্ছা সেবকদের সবার শরীরেই তৈরী হয়েছে করোনা ভাইরাস কে প্রতিরোধে সক্ষম আন্টিবডি।

আরও পড়ুনঃ ২১শে জুলাই ভার্চুয়াল সভার কমেন্ট বক্স বুঝিয়ে দিল ’২১ নির্বাচনে কি ঘটতে চলেছে! #Editorial

ব্যাবহার করার জন্যে প্রস্তুত করোনা ভ্যাক্সিন। রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ গামালেয়া আরও জানিয়েছেন তাঁদের দেশ তৃতীয় এবং চূড়ান্ত ট্রায়ালের দিকে এগোচ্ছে। কিছুদিনের মধ্যেই তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ট্রায়াল শেষ করা হবে। তবে টৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই ভ্যাক্সিন ব্যাবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায় নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রথম ঘরোয়া ভ্যাকসিনটি তৈরি। অন্যদিকে রুশ স্বাস্থ্যমন্ত্রী মুরশকো জানান, অগাস্টেই মিলবে করোনার টিকা! সামনের মাসেই বাজারে টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যে জারি করেছে রাশিয়া সরকার।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি ভ্যাক্সিন নিয়ে একাধিক প্রশ্নের গতকালই জবাব দিয়েছেন সেদেশের বিজ্ঞানীরা। প্রশ্ন উঠেছিল , এক মাসেরও কম সময়ে কী করে তিন পর্যায়ে হিউম্যান ট্রায়াল শেষ করল রাশিয়া? এই প্রসঙ্গে রুশ বিজ্ঞানীরা জানিয়েছে। তাঁদের তৈরী টিকা ১০০ শতাংশ নির্ভরযোগ্য। ১২ জুলাই রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হয়েছে বলে জানান। প্রতিষেধক প্রস্তুতকারী রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থা।

গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গের মন্তব্যকে সরকারি সিদ্ধান্তের শিলমোহর দিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানান, অগাস্টেই মিলবে করোনার টিকা! রুশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সামনের মাসেই বাজারে টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যে জারি করেছে পরশাসন। দ্রত গতিতে চলছে টিকা উৎপাদনের কাজ। এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে রাশিয়া। যদিও প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর