নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বোর্ডে মহারাজ এখন অতীত। বোর্ডের রাজপাট এবার সামলাবেন রজার বিনি। সুপ্রিমকোর্টের রায় স্বস্তি দিয়েছিল সৌরভকে। বলা হয়েছিল আরও একটা টার্ম তিনি বোর্ডের গদিতে থাকতে পারবেন। তিনি নিজেও চেয়েছিলেন আরও তিন বছর বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে। অথবা আইসিসির চেয়ারম্যান হতে।
আরও পড়ুনঃ রাজনীতির হাত ধরে ক্ষমতায় এলে এমনটাই হবে, সৌরভকে খোঁচা প্রাক্তন সিএবি কর্তার


তবে সৌরভের দুই ইচ্ছাতেই সায় নেই বোর্ডের। তাঁকে আইপিএলের চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি পত্রপাঠ তা নাকচ করে দিয়েছেন। আগামী ১৮ অক্টোবর বোর্ডের এজিএম। সেখানেই সরকারিভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হবে রজার বিনির নাম। বোর্ড থেকে সরানোর সমস্ত প্রক্রিয়া যখন সম্পূর্ণ ।
ঠিক তখনই ফির একবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন সেই রবি শাস্ত্রী । যার সাথে সৌরভ গাঙ্গুলীর সম্পর্ক ভারতীয় ক্রিকেট ফ্যানদের সকলের জানা । এক কথায় বলা যায় সৌরভ গাঙ্গুলী কে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেবার পরে তিনি আনন্দে আত্মহারা । সংবাদমাধ্যমের কাছে ভারতের এই প্রাক্তন কোচ জানিয়েছেন,
“রজার বিনি বোর্ড সভাপতি হওয়ায় ব্যাপক আনন্দ হচ্ছে। কারণ বিশ্বকাপে উনি আমার সতীর্থ ছিলেন। তাছাড়া ওঁর পদেরও ক্রমোন্নয়ন ঘটবে। কর্ণাটকের ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট উনি। সেখান থেকেই বোর্ডের সভাপতি হচ্ছেন। আমি দারুণ খুশি। কারণ উনি একজন বিশ্বকাপজয়ী। এই প্ৰথমবার বোর্ডের প্রেসিডেন্ট পদে কোনও বিশ্বকাপজয়ী বসবেন। ওঁর যোগ্যতা প্রশ্নাতীত। এই পদে বসার সমস্ত যোগ্যতা ওঁর রয়েছে।”


শাস্ত্রী আরও বলেছেন, “বিনি একজন বন্ধুসুলভ ব্যক্তি। নিজস্ব মতামত রয়েছে। কম কথা বলেন। তবে আমি নিশ্চিত ক্রিকেট সংক্রান্ত বিষয়ে ওঁর মতামত সবাই শুনতে চাইবে। যে বিষয়ে ওঁকে নজর দিতে হবে তা হল, ক্রিকেটকে ভারতে আরও বেশি দর্শক-সহায়ক করে তুলতে হবে।”
ভারতীয় বোর্ডে সৌরভ এখন অতীত, আনন্দে আত্মহারা হয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী
“তাই সবথেকে বড় বিষয় হল, মাঠের সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। ক্রিকেট থেকে বিশাল অর্থ উপার্জন হয়। তাই মাঠে যাঁরা আসবেন তাঁদের কাছে আরও সুবিধা নিয়ে হাজির হতে হবে। যদি এরকমটা করা হয়, তাহলে এই খেলার জনপ্রিয়তা আরও বাড়বে।”







