নজরবন্দি ব্যুরোঃ রাবন হিরো? বিজেপির রোষানলে পড়ে এবার ক্ষমা চাইলেন সইফ। ২০১৯ থেকেই রামায়ণ ছবি নিয়ে তোলপাড় হচ্ছে বলিউড। নতুন ছবি নিয়ে একের এক নয়া তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সর্বত্র। রামায়ণের গল্প অবলম্বণে তৈরি আদিপুরুষ ছবিতে দেখা যাবে সইফ আলি খানকে। সেই ছবি নিয়ে মুখ খুলতেই বিপাকে পড়লেন এবার সইফ আলি খান।
আরও পড়ুনঃ পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের।


তাঁর মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। ছোটে নবাব বলেছিলেন, তাঁর ছবিতে রাবণের সীতহরণের দিকটি ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়।
সইফের মন্তব্যে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। এছারাও আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাম কদম সাফ জানিয়েছেন এধরনের বিষয় বরদাস্ত করা হবে না।
রাবন হিরো? বিজেপির রোষানলে পড়ে এবার ক্ষমা চাইলেন সইফ। আর এর পরেই অবশেষে ক্ষমা চেয়ে নিলেন সইফ । একটি বিবৃতিতে নায়ক লেখেন, ” সাক্ষাত্কারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের বিরুদ্ধে শুভশক্তির জয়কেই তুলে ধরা হবে। গোটা টিম কোনও বিকৃতি ছাড়াই মহাকাব্য উপস্থাপনের জন্য একসঙ্গে কাজ করছে”।









