পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের। করোনা পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষাদপ্তর। পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি এই বছর হবে না আর কোনো পরীক্ষা। পরীক্ষা ছাড়াই সবাইকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ঘোষনা করা হল। আজ সন্ধ্যের পর এক বিবৃতিতে সরকারের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুনঃসিরিজ জয়ের আনন্দের মাঝেই নতুন মাইলস্টোন ক্যাপ্টেন কোহলি

কোভিড পরিস্থিতিতে প্রায় ৮ মাস স্কুল কলেজ বন্ধ৷ কবে খোলা যাবে তা নিয়েও স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের একটা অংশের মতে শিশুরাই করোনাদ সুপার স্প্রেডার তাই তাদের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। অনলাইন মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনা চললেও তা কখনই সামনাসামনি ক্লাসের বিকল্প হয়ে উঠতে পারছে না৷ দেখা দিচ্ছে নানা টেকনিকাল জটিলতাও। সবার কাছে স্মার্টফোন, ইন্টারনেট পরিষেবা আছে কিনা উঠছে সেই প্রশ্নও।

ইতিমধ্যেই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। তাকে অবশ্য বিরোধীরা ভোটের চমক হিসেবেই দেখছে। এই সিদ্ধান্তেও খুশি নয় সবমহল৷ কেউ কেই বলছেন, পরীক্ষা একেবারেই না নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা না করে তাদের ভবিষ্যতের পথে সমস্যা সৃষ্টি করা হল। শটকার্ট খুঁজতে ব্যস্ত সরকার। এর চাইতে বিকল্প মূল্যায়ন পদ্ধতি খোঁজা প্রয়োজন ছিল বলেই মনে করছে শিক্ষামহল।

পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের। পরীক্ষা হবে না – এই ঘোষনায় অবশ্য বড় অংশের পডুয়ারাই খুশি। তবে এও মনে করা হচ্ছে যে, এই সিদ্ধান্তের মাধ্যমে আসলে সরকার স্পষ্ট করে দিল যে অদূর ভবিষ্যতে স্কুল কলেজ খোলার কথা বিশেষ ব্যতিক্রম ছাড়া তারা ভাবছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন