সিরিজ জয়ের আনন্দের মাঝেই নতুন মাইলস্টোন ক্যাপ্টেন কোহলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিরিজ জয়ের আনন্দের মাঝেই নতুন মাইলস্টোন ক্যাপ্টেন কোহলি ।রেকর্ড আর বিরাট কোহলি যেন সমার্থক হয়ে গেছে। তবে এবার ব্যাক্তিগত নয় ক্যাপ্টেন হিসেবে রেকর্ডবুকে নাম তুললেন দ্যা মাইলস্টোন ম্যান বিরাট।রবিবার ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে নতুন রেকর্ড বিরাটের ।

আরও পড়ুনঃ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে অস্ত্র জোগাচ্ছে চিন।

এদিন জেতার পর ভারতীয় দল ৩ ম্যাচের টি২০ সিরিজ প্রথম ২ টো জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুড়ে ফেলেছে বিরাটবাহিনী । তৃতীয় টি২০ ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে অজিদের কাছে ।এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পরই নতুন রেকর্ড গড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়লেন কোহলি। শুধু তাই নয়, দেশের বাইরে বিগত দু বছরে এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছেন কোহলি এন্ড কোম্পানি।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের মাটিতে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বিরাট বাহিনী । আর এই বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে যায় কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে কোহলি ব্রিগেড । আর গতকাল অজিদের হারাতেই নতুন মাইলস্টোন গড়লেন ভারত অধিনায়ক।মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতলেও ।

বিদেশের মাটিতে টি২০ সিরিজগুলোতে সেইরকম সাফল্য ছিলো না । সবশেষে বলা যায়, বিদেশের মাটিতে টি২০ তে বিরাট ব্রিগেড এখন অপ্রতিরোধ্য ।খুব শীঘ্রই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। তার আগে এই দুরন্ত ফর্ম ট্রফি দেশেই রাখার আশা তৈরি করছে ক্রিকেটপ্রেমীদের মনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত