নজরবন্দি ব্যুরো: মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদের জোড়া শতরানের পরেও রঞ্জি ট্রফির সেমিফাইনালে কোণঠাসা বাংলা। তৃতীয় দিনের শেষে ম্যাচে চালকের আসনে দেখাচ্ছে মধ্যপ্রদেশকে। সৌজন্যে, রজত পতিদারের দাপুটে ব্যাটিং।
আরও পড়ুনঃ কুঁচকির চোট, ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কে এল রাহুল


মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে বাংলা অল-আউট হয়ে যায় ২৭৩ রানে। ব্যক্তিগত শতরান পূর্ণ করেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। পাঁচ দিনের খেলা। হাতে এখনও দু’দিন বাকি।

ফলে প্রত্যাঘাত করার সুযোগ থাকছে বাংলার বোলারদের সামনে। তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান ২ উইকেটে ১৬৩। দিনের শেষে মধ্যপ্রদেশ এগিয়ে ২৩১ রানে। ক্রিজে রয়েছেন রজত পাতিদার (৬৩) ও আদিত্য শ্রীবাস্তব (৩৪)।



কাজে আসবে মনোজ-শাহবাজের শতরান? তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলা

দ্বিতীয় দিনের শেষে যে সোনালি রেখা দেখা যাচ্ছিল, তার ছিঁটেফোঁটাও অবশিষ্ট নেই তৃতীয় দিনের শেষে। খুব বিরাট কোনও অঘটন না ঘটলে, বাংলার পক্ষে এবছর রঞ্জি সেমির গণ্ডি অতিক্রম করা সম্ভব হবে না এবার, তা নিশ্চিত। তবে লড়াই চালাবে লালের ছেলেরা।







