নজরবন্দি ব্যুরো: আজই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলের সিংহভাগ সদস্য মুম্বই থেকে রওনা দিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। তবে তারই মধ্যে দুঃসংবাদ। ইংল্যান্ড সফরে সহ অধিনায়ক লোকেশ রাহুলকে পাওয়া যাবে না।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক, ঘোষিত ১৭ জনের দল


কুঁচকির চোট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকেও রাহুলকে ছিটকে দিয়েছিল। বেঙ্গালুরুর এনসিএতে চলছিল রিহ্যাব। কিন্তু তাতে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় রাহুলকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহুলেরই। কিন্তু কুঁচকির চোটে তিনি সিরিজ থেকেই ছিটকে যান। তাঁর বদলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় ঋষভ পন্থের হাতে।



কুঁচকির চোট, ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কে এল রাহুল

রাহুল কে নিয়ে বলতে গিয়ে বিসিসিআই (BCCI) সচিব জানিয়েছেন, ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে না গিয়ে রাহুল যাবেন জার্মানিতে চিকিৎসা করাতে হবে। এক ক্রিকেট ওয়েবসাইটকে জয় শাহ জানিয়েছেন,”খবরটি সত্যিই। বিসিসিআই রাহুলের ফিটনেস নিয়ে কাজ করছে। শীঘ্রই তিনি জার্মানি উড়ে যাবেন।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



