Hardik Pandya: আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক, ঘোষিত ১৭ জনের দল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত। আগামী ১৯ জুন বেঙ্গালুরুতে শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এই সিরিজ শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া উড়ে যাবে আয়ারাল্যান্ডে।

আরও পড়ুনঃ বিরাট অঙ্কের মিডিয়া স্বত্ত্ব পেতেই গাত্রদাহ শুরু পাক বোর্ডের, IPL এর বিরুদ্ধে সরব PCB 

আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-আয়ারল্যান্ড। আর এখানেই আইপিএলে ভাল নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন হার্দিক পাণ্ডিয়া। আয়ারল্যান্ড সফরে অধিনায়ক করা হল তাঁকে।

12 8

বুধবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বোর্ড। সেই দলের নেতা হার্দিক। সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। আইপিএলে ভাল পারফরমেন্সের জন্য সুযোগ দেওয়া হয়েছে রাহুল ত্রিপাঠীকে।

11 11

দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেলেন সঞ্জু স্যামসন। চোট সারিয়ে দলে ফিরবেন সূর্যকুমার যাদবও। ভারতের ১৭ জনের দলে: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়,

13 11

আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক, ঘোষিত ১৭ জনের দল

সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, উমরান মালিক এবং আর্শদীপ সিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর