নজরবন্দি ব্যুরো: সেলফ কোয়ারান্টাইনে রয়েছেন রণবীর! দীর্ঘ গুঞ্জনের পর রণবীরের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন কাপুর পরিবার। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তিনি, কয়েকদিন আগেই কাকা রণধীর কাপুর জানিয়েছিলেন “আমি জানি ও ভালো নেই,কিন্তু ঠিক কি হয়েছে জানিনা,আমি শহরে নেই।”
আরও পড়ুনঃ সঙ্ঘের আপত্তি, এবার বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন না শোভন বান্ধবী বৈশাখী


আজ রণবীর কাপুরের কোভিড পজিটিভের কথা জানিয়েছেন মা নীতু কাপুর নিজে। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, “আপনাদের শুভেচ্ছা ও উদ্বেগের জন্য ধন্যবাদ, রণবীর কোভিড ১৯ পজিটিভ, ওর চিকিৎসা চলছে। তাড়াতাড়ি সেরে উঠুক। এই মুহূর্তে বাড়িতে সেলফ কোয়ারান্টাইনে রয়েছে, মানা হচ্ছে সমস্ত সাবধানতা।” প্রসঙ্গত গত বছরের শেষের দিকেই “যুগ যুগ জিও” ছবির শুটিং করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন নীতু কাপুর। পজেটিভ হয়েছিলেন ছবিতে সহঅভিনেতা বরুণ ধাওয়ানও। এবার করোনা কবলে রণবীর সিং।
সেলফ কোয়ারান্টাইনে রয়েছেন রণবীর! এই মুহূর্তে রণবীর কাজ করছেন বেশ কয়েকটি ছবিতে। কাজ করছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে “লাভ রঞ্জন” নামের একটি ছবিতেও। বেশ কয়েকদিন ধরেই রণবীরের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরিষ্কার ভাবে মুখ খোলেননি কেউই। আজ প্রথম বার মা নীতু কাপুর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানালেন ছেলের কোভিড পজিটিভের কথা।







