নজরবন্দি ব্যুরোঃ অনেক দিন ধরে বহু জল্পনার পর তৃণমূল থেকে বিজেপি তে যোগদান করেছিলেন এক সময়ের তৃণমূলের তথা মমতার প্রিয় কানন শোভন চট্টোপাধ্যায়। বিজেপি তে যোগদানের পরেও তাঁকে ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির মধ্যে কম সমস্যা হয়নি।
আরও পড়ুনঃ দুপুরেই নন্দীগ্রামের পথে মমতা, আজ কর্মীসভার পর কাল মনোনয়ন পেশ।


এর পর ভোটের আগে সেই সব সমস্যা মিটিয়ে অবশেষে বিজেপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছিল বাংলার এই রাজনৈতিক রমিও-জুলিয়েটকে। আর যখন সবাই ভাবতে শুরু করেছেন এবার হয়ত সব ঠিক হয়ে গিয়েছে। আর ঠিক তখনি সৃষ্টি হল সমস্যা। সূত্রের খবর সঙ্ঘ নেতাদের আপত্তিতে এবার ভোটে দলীয় প্রার্থী করা হবে না শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে!
আর এখানেই বেজায় চটেছেন শোভন। যদিও ঘনিষ্ঠ মহলে বৈশাখী দাবি করেছেন, তিনি নিজেই ভোটে লড়ার জন্য আগ্রহ দেখাননি। ফলে দল টিকিট দিতে নারাজ, এমন খবরের কোনও সত্যতা নেই। সূত্রের খবর, চেনা বেহালা পূর্ব কেন্দ্রে নিজে দাঁড়াতে চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে আর্জি জানিয়েছেন শোভন বাবু । অপরদিকে তিনি অনুরোধ করেছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য দক্ষিণ কলকাতা বা কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার কোনও আসনে বৈশাখীকে প্রার্থী করতে।
কিন্তু সেই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কলকাতার প্রাক্তন মহানাগরিককে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি তাঁর পছন্দসই যে কোনও আসন পাবেন। কিন্তু বৈশাখীকে টিকিট দেওয়া সম্ভব হবে না। আর এবার এই ঘটনার পর দেখার ফের বিজেপির সাথে এই রাজনৈতিক রমিও-জুলিয়েটের সম্পর্ক কামন হয়।









