নজরবন্দি ব্যুরোঃ সিবিআই-এর জালে ধরা পড়ল বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ। লালন ওরফে ছোট লালন নামে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। বগটুইয়ে আগুন লাগানোর ঘটনায় সরাসরি জড়িয়ে এই লালন শেখ। ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে লালনকে গ্রেফতার করেছে সিবিআই।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনার মুখে দিল্লিগামী ট্রেন, অল্পের জন্য প্রান বাঁচল ১৩০০ যাত্রীর



এদিন তাঁকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়। আদালত তাঁকে ৬ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সিবিআই সূত্রে খবর, ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন লালন শেখ। গত ২১শে মার্চ থেকে ফেরার ছিলেন তিনি।

চলতি বছরের ২১ মার্চ রাতে বগটুই-এর বেশ কয়েক জন বাসিন্দাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন এই লালন শেখ। নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ডান হাত ছিলেন এই লালন। এই কাণ্ডে একাধিক ধৃতকে জিজ্ঞাসাবাদে করে লালনের নাম পান সিবিআই আধিকারিকরা।


তৃণমূল নেতা ভাদু শেখের ডানহাত, গ্রেফতার বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন।

অবশেষে তাঁকে গ্রেফতার করল সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। বগটুই গ্রামে যারা পুড়ে মারা গিয়েছিলেন তাঁদের আত্মীয়রা ধৃত লালনের ফাঁসির দাবি তুলেছেন। আত্মীয়দের বক্তব্য, “সে দিন যে দলবল এসেছিল তার নেতৃত্বে ছিল লালন। আমরা ওর ফাঁসির দাবি জানাচ্ছি। এটা মানুষও চাইছে।”







