নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। চারিদিকে এই নিয়ে আন্দোলন চলছে। একের পর এক তারকারা এই প্রসঙ্গে তাদের নিরবতা ভাঙছে। এবার পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর মুখে প্রতিবাদের সুর দেখা গেল।
আরও পড়ুনঃ বলিউডে কাজ করতে নারাজ রজতাভ! নেপথ্যে কারন কী?


সম্প্রতি ব্যারাকপুরের সুকান্ত সদনে এনসিসির একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রাজ। এই অনুষ্ঠানেই পরিচালক যাদবপুরের ঘটনা নিয়ে মুখ খুললেন। তিনি বললেন “বেশি শিক্ষিত হয়ে গেলে অনেকের মনে অহঙ্কার জন্ম নেয়। তীব্র অহঙ্কার থেকেই যাদবপুরে এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। মনে রাখতে হবে, আমি কোন ব্যাক গ্রাউন্ড থেকে এসেছি সেটা বড় কথা নয়, আমি কোন পরিবেশে রয়েছি সেটা দেখা জরুরি।”

রাজ আরও জানান তিনি বলেন আমাদের সমাজে এই ধরনের ঘটনা একেবারেই হওয়া উচিত নয়। বিশেষ করে কোন শিক্ষাক্ষেত্রে। তবে এই নয় যে মানুষের সাথে মেশা বন্ধ করে দিতে হবে বা ইয়ার্কি করা যাবে না। তবে সেই ইয়ার্কি যেন কারোর মৃত্যুর কারন হয়ে না দাড়ায়। তিনি আরও বলেন যাদবপুরের এই র্যাগিং এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার।


যাদবপুরের ব়্যাগিং প্রসঙ্গে সমাজে বার্তা পৌঁছে দিতে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রাজ চক্রবর্তী? জানালেন পরিচালক

সম্প্রতি রাজের প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয় মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে ওটিটি প্ল্যাটফর্মে বেশ ভালই সারা ফেলেছে পরিচালক। তবে কি যাদবপুরের ব়্যাগিং প্রসঙ্গে সমাজে বার্তা পৌঁছে দিতে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রাজ চক্রবর্তী? সেদিন সেই অনুষ্ঠানে এমনটাই আভাস দিয়েছেন পরিচালক।







