নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’। এই ছবিতে আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে রজতাভ দত্তকে দেখা গিয়েছে। এই চরিত্র দর্শকদের বেশ মনে ধরেছে। এই মুহূর্তে প্রায় সাতটি হিন্দি প্রোজেক্টে তিনি অভিনয় করেছেন। কিন্তু এবার তিনি বিরতি নিতে চান। কিন্তু কারন কী!
আরও পড়ুনঃ বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ?
সম্প্রতি প্রথম সারির এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন রজতাভ দত্ত। তিনি বলেন ‘‘হোয়াটস্অ্যাপ ছাড়া অন্য কোনও সমাজমাধ্যমে আমি নেই। তাই অনুরাগীদের তরফে এখনও কিছু জানতে পারিনি। বন্ধুরা বরং আমাকে মেসেজ করে তাঁদের ভাল লাগার কথা আমাকে জানাচ্ছেন’’।

সেই সাক্ষাৎকারে হিন্দি ছবিতে কাজ করা নিয়েও মুখ খোলেন টলিউড অভিনেতা ‘‘আসলে হিন্দি তো আমার ভাষা নয়। ফলে ভাষাটা মনে রাখতে গিয়ে মনে হয়, নিজের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায়।’’
বলিউডে কাজ করতে নারাজ রজতাভ! কারন নিজেই সামনে আনলেন

এছাড়াও তিনি যোগ করেন ‘‘বাড়ি ছেড়ে খুব বেশি দিন বাইরে থাকতে পারি না। তা ছাড়া হিন্দি কাজের ডেট মূলত সেই কাজের মুখ্য তারকাদের কেন্দ্র করে ফেলা হয়। ফলে আমার ডেট নিয়ে সমস্যা হতেই থাকে। আমি আপাতত এটাই শেষ হিন্দি কাজ বলে ঠিক করেছি। বাংলায় কাজ করে দিব্যি আনন্দে রয়েছি। পরে ভাল কোনও প্রস্তাব এলে তখন ভেবে দেখব।”



