Karan Johar: বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করণ জোহর এককথায় যিনি সবসময় বিতর্কে মধ্যে থাকেন। তার বিরুদ্ধে এমনিতেই অভিযোগ করেছেন তিনি শুধুমাত্র স্টারকিডদের পর্দায় আনেন। তবে এবার আর স্টারকিড নয় আবার স্বয়ং নিজের ছেলে মেয়েদের পর্দায় আনার কথা ভাবছেন করণ।

আরও পড়ুনঃ ‘রকি-রানি’ সুপারহিট, এবার নিজের কপাল ফেরাতে করণের দরবারে সলমন খান

হ্যা এমন খবরই বেশ কিছুদিন ধরে বলিউডের অন্দরে ঘোরাফেরা করছে। করণ জোহরের দুই সন্তান রয়েছে। এবার নাকি তাদের ডেবিউ পরিচালক নিজেই করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর এই প্রসঙ্গে বলেন ”আমার সন্তানদের বয়স সাড়ে ছয় বছর, এখনও পর্যন্ত তাদের কোনও ফ্রেমে দেখা যায়নি। আমি একজন ব্যবসায়ী হিসেবে চাইব এটা ভবিষ্যতে আমার কোনও উত্তরসুরী এগিয়ে নিয়ে যাক। কিন্তু ওরা কী চায়, সেটাও দেখতে হবে। আমার পরিবারের কেউ চাননি আমি ছবির জগতে আসি, কিন্তু আমি যখন এই সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কেউ এর প্রতিবাদ করেননি।

বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ? নিজের মুখেই জানালেন পরিচালক
বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ? নিজের মুখেই জানালেন পরিচালক

আমিও সেই পথেই হাঁটতে চাই। ওরা ছবির জগতে আসতে চাইলে আসতেই পারে, কিন্তু আমি জোর করব না। আমার কাজ ওদের ভবিষ্যত সুরক্ষিত করা। আমি ওদের খোলামেলা ভাবেই বড় করতে চাই। লুকিয়ে রাখি না। ওরা পার্টিতে যায়, পাপারাৎজিদের সামনে পোজ দেয়।

বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ? নিজের মুখেই জানালেন পরিচালক

বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ? নিজের মুখেই জানালেন পরিচালক
বলিউডে স্টার কিডদের পর এবার নিজের সন্তানদের পর্দায় আনছেন করণ? নিজের মুখেই জানালেন পরিচালক

যদিও ওরা বুঝতে পারে না কেন ওদের ছবি তোলা হচ্ছে, তবে আমি ওদের লুকিয়ে রাখি না। অনেকেই আছেন যাঁরা নিজেদের সন্তানদের মুখ দেখাতে চান না। আমার বিষয়টা মোটেও এমন নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত