নজরবন্দি ব্যুরোঃ বলিউডে এখন ছবির মেলা। একের পর এক লাগাতার ছবি তৈরি করছে বলিউড। আর বক্স অফিসে দারুন হিট হচ্ছে সেই সমস্ত ছবি। সম্প্রতি বক্সঅফিসে একের পর এক দুর্দান্ত ব্যবসা করেছে ‘পাঠান’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘ও মাই গড টু’, ‘রকি রানি কি প্রেম কাহানি’, গদর ২। তবে সলমনের ভাগ্য যেন ঠিক সাত দিচ্ছে না। বার বার তার ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ছে।
আরও পড়ুনঃ হঠাৎ যেন উলাটপূরাণ, সমস্ত বিবাদ মিটিয়ে নিচ্ছেন কর্ণ-কঙ্গনা! বরফ কি গলছে দুই পক্ষের?


সম্প্রতি করন জোহার পরিচালিত ছবি ‘রকি-রানি’ সুপারহিট হয়েছে। তাই করন তড়িঘড়ি করণ জোহরের দ্বারস্ত হলেন। নিজের ভাগ্য ফেরাতেই কি এই কাজ করছেন অভিনেতা? বলিউডের অন্দরের খবর নাকি এমনটাই। জানা যাচ্ছে নিজের ছবির ব্যপারে তিনি পরিচালকের সাথে কথা বলতে গিয়েছেন।

এমনকি সেই দিনই নাকি তিনি একটি নতুন ছবিতে সইও করে এসেছেন। এখনও অবধি পাওয়া সুত্র অনুযায়ী জানা যাচ্ছে পরের বছরের ইদের সময় এই ছবির শুটিং শুরু হবে। আর এই ছবিই নাকি হবে বলিউডের দাবাং এর সুপার কামব্যাক। তবে এখনও অবধি ছবির নাম বা বিষয়বস্তু কোন কিছু নির্ধারিত হয়নি।


‘রকি-রানি’ সুপারহিট, তাই নিজের ভাগ্য ফেরাতে করন জোহারের কাছে ছুটলেন সলমন

সমস্ত কথাবার্তা এখনও প্রাথমিক স্তরে আছে বলেই জানা যাচ্ছে। সলমন খান কিংবা করন জোহারের তরফ থেকেও কিছু জানা যায়নি। তবে বলিউডের সূত্র বলছে সম্প্রতি মুক্তি পাবে জওয়ান সেই ছবির মধ্যেই নাকি সলমনের টাইগার থ্রির টিজার মুক্তি পাবে। তবে টিম জওয়ান এখনও পর্যন্ত কিছু জানান নি।







