Karan Johar-Kangana Ranaut: হঠাৎ যেন উলাটপূরাণ, সমস্ত বিবাদ মিটিয়ে নিচ্ছেন কর্ণ-কঙ্গনা! বরফ কি গলছে দুই পক্ষের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্ণ-কঙ্গনার সম্পর্কের কথা কারোরই অজানা নয়। তাদের দুজনের মধ্যে সম্পর্কের সমীকরণ যে আদায় কাঁচকলায় তা সকলেই জানে। কঙ্গনা রানাউত বারবার পরিচালক কর্ণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে উল্লেখ করেছেন। কিন্তু হঠাৎ যেন উলাটপূরাণ, সমস্ত বিবাহ মিটিয়ে নিচ্ছেন কর্ণ-কঙ্গনা!

আরও পড়ুনঃ পরীমণির পর এবার রাজ! মাথা ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি

বলিকুইন কঙ্গনা বারবার কর্ণ জোহারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তিনি নাকি বলিপাড়ার অন্দরের তারকাসন্তানদের প্রতিই বেশী সহানুভুতিশীল। তাদেরকেই একমাত্র সুযোগ দেন। তিনি তারকা সন্তানদের অথাৎ আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে, সারা আলি খান তাদেরকেই বারবার নিজের ছবিতে সুযোগ দিয়ে থাকেন।

images 1 12

আর এই সবের বিরুদ্ধেই একসময় সরব হয়েছিলেন কঙ্গনা রানাউত। বেশ কিছু বছর আগে সুশান্ত সিংয়ের মৃত্যুর সময়ও তিনি এই নিয়ে বেশ লড়াই করেছিলেন। তিনি সেই সময় কর্ণ জোহারের প্রতি একাধিক অভিযোগ আনেন। এমনকি তাকে মুভি মাফিয়া বলে কটাক্ষ করে। তার পর থেকেই ধীরে ধীরে দুজনের সম্পর্কের অবনতি হতে থাকে।

হঠাৎ যেন উলাটপূরাণ, সমস্ত কিছু মিটমাট করে নিচ্ছেন কর্ণ-কঙ্গনা

images 21

যদিও কঙ্গনা রানাউতের সমস্ত কটাক্ষ মুখ বুঝে শোনেন নি কর্ণ জোহার। তিনিও তার পাল্টা জবাব দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রভাবশালী এই পরিচালক কর্ণ জোহার বলেন ‘‘এমার্জেন্সি’ ছবিটা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ছবিটা দেখার জন্য উদগ্রীব।’’ যার জেরেই নেটিজেনরা প্রশ্ন তুলছে তবে কি সমস্ত বিবাহ মিটিয়ে নিচ্ছেন কর্ণ-কঙ্গনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত