নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালে সেনা জওয়ানের গুলিতে নাগাল্যান্ডের ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার আলোড়ন ছড়িয়েছে সারা দেশজুড়ে। নাগাল্যান্ড ঘটনায় তদন্তের দাবী জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার এর আঁচ সংসদে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ Nagaland Firing: জঙ্গি সন্দেহে গুলি, নিরাপত্তারক্ষীদের হাতে নিহত ১৩


এদিন ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নাগাল্যান্ডের ঘটনা উদ্বেগজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”। পাশপাশি ঘটনার নাগাল্যান্ড ঘটনায় তদন্তের দাবী মমতার। ক্ষতিগ্রস্ত পরিবাররা যাতে ন্যায়বিচার পান সেদিকে সুনিশ্চিত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Worrisome news from #Nagaland.
Heartfelt condolences to the bereaved families. I pray for the speedy recovery of those who were injured.
Related Newsঅবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে! বাংলায় বিজেপি জেতার পর বাংলাদেশকে জবাব দিল্লিরজেট ফুয়েলের আগুনে দামে চাপে বিমান সংস্থা, ৫০০০ কোটির প্যাকেজ দিল কেন্দ্রWe must ensure a thorough probe into the incident and ensure that all victims get justice!
— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2021
একইসঙ্গে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট করে তিনি বলেন, ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। সরকার এবিষয়ে বিবৃতি দিয়ে জানাক। যখন আমাদের দেশের ভিতরেই আমজনতা এবং জওয়ানরা সুরক্ষিত নয়। কী করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক?
This is heart wrenching. GOI must give a real reply.
What exactly is the home ministry doing when neither civilians nor security personnel are safe in our own land?#Nagaland pic.twitter.com/h7uS1LegzJ
— Rahul Gandhi (@RahulGandhi) December 5, 2021
উল্লেখ্য, শনিবার মায়ানমার সীমান্তের কাছে মোন জেলায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। কিন্তু তিরু ওটিংয়ে রাস্তার ওপর একটি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই ট্রাকের মধ্যে সাধারণ মানুষ ছিলেন। ঘটনার পরেই সেনা জওয়ানদের ওপর চড়াও হয় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি চালায় সেনাবাহিনী। এক সেনা জওয়ান সহ ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য একটি স্পেশাল টিম পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নাগাল্যান্ড ঘটনায় তদন্তের দাবী মমতার, মোও জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
ঘটনায় গভীর অনুতপ্ত। নিজেদের তরফে বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে অসম রাইফেলস। ঘটনায় উচ্চ পর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অসম রাইফেলস। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এই মুহুর্তে কেবিনেট বৈঠকে বসেছেন তিনি। মোও জেলায় বন্ধ ইন্টারনেট এবং ফোন কলের পরিষেবা। গোটা এলাকা থমথমে। হর্ন বিল অনুষ্ঠানের আগে পোস্টার নিয়ে মৌন প্রতিবাদে সাধারণ মানুষ।









