শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে ‘খাঁচাবন্দী’ বাঘ

গতকাল সিবিআই হেফাজতে যাওয়ার পরই যেন বদলে যায় শাহজাহানের শরীরের ভাষা। যে শাহাজাহান এক সপ্তাহ আগেও দাপটের সঙ্গে বসিরহাট আদালতে গিয়েছিলেন তাঁকেই কার্যত দেখা গেল যেন ‘শুকিয়ে’ যেতে।  তৃণমূলের জনগর্জন সভার আগেই আসতে আসতে কমতে শুরু করেছে সন্দেশখালির বাঘের গর্জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে বুধবার সন্দেশখালির বাদশাকে নিজের হেফাজতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, গতকাল টানা দুঘণ্টা তাকে জেরা করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ফের শুরু হয় জেরা পর্ব। সিবিআই সূত্রে খবর, শাহজাহানের (Sheikh Shahjahan) জন্য ২৫০ শব্দের একটি প্রশ্নবিচিত্রা সাজিয়ে রেখেছে গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যেই ভেড়ির ব্যাবসা থেকে শুরু করে সব বিষয়ে প্রশ্ন সাজিয়ে রেখেছে সিবিআই।

শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে 'খাঁচাবন্দী' বাঘ

আরও পড়ুন : নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ ‘অমান্য’, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

প্রশ্নগুলি হল : ১) ইডি-র তল্লাশির সময় আপনি কোথায় ছিলেন? কী করছিলেন?
২) ইডি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল?
৩) কেন তল্লাশি চালাতে পারল না ইডি?
৪) আপনার ফোন ব্যস্ত ছিল কেন? কাকে ফোন করছিলেন?
৫) বাড়ির বাইরে এত লোকজন কীভাবে জড়ো হল? কার কথায় লোক জড়ো হল?
৬) আপনি কি ইডি অফিসারদের ঘেরাও করতে বলেছিলেন? হামলা চালাতে বলেছিলেন?
৭) বাইরে গোলমালের সময় বাইরে বেরিয়ে এসে লোকজনকে আটকালেন না কেন?
৮) তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর আপনি কোথায় গেলেন?

শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে 'খাঁচাবন্দী' বাঘ

৯) এতদিন কোথায় ছিলেন?
১০) যারা হামলা চালাতে এসেছিল তারা কারা? তাঁরা এখন কোথায় আছে?
১১) তল্লাশি চালাতে গিয়ে Ed আপনাকে যে নম্বরে ফোন করছিল, সেই ফোন দুটি কোথায়?
১২) আপনার কি কি ব্যবসা আছে?
১৩) কোথায় কোথায় মাছের ভেড়ি আছে?
১৪) কবে থেকে রাজনীতি করছেন?
১৫) বর্তমানে যে দলের সঙ্গে যুক্ত আছেন, সেই দলে কবে থেকে যুক্ত?
১৬) কার হাত ধরে বর্তমান দলে যুক্ত হয়েছেন?

শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে 'খাঁচাবন্দী' বাঘ

গতকাল গোয়েন্দা হেফাজতে থাকাকালীন রাত্রিবেলা ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে শাহজাহানকে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহজাহানকে। তবে রাত্রিবেলা নাকি ঘুমোতে পারেননি তিনি।

শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে 'খাঁচাবন্দী' বাঘ
শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে ‘খাঁচাবন্দী’ বাঘ

শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে ‘খাঁচাবন্দী’ বাঘ

বস্তুত, গতকাল সিবিআই (CBI)  হেফাজতে যাওয়ার পরই যেন বদলে যায় শাহজাহানের শরীরের ভাষা। যে শাহাজাহান এক সপ্তাহ আগেও দাপটের সঙ্গে বসিরহাট আদালতে গিয়েছিলেন তাঁকেই কার্যত দেখা গেল যেন ‘শুকিয়ে’ যেতে।  তৃণমূলের জনগর্জন সভার আগেই আসতে আসতে কমতে শুরু করেছে সন্দেশখালির (Sandeshkhali) বাঘের গর্জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন