নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ ‘অমান্য’, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

২০১৮ সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয়। নির্দ্বিধায় বিক্রি হয়েছে বন্ড। তবে কমিশনের দাবী নির্বাচনী বন্ডে কোন অস্বচ্ছতা নেই। তবে সুপ্রিম কোর্ট বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাব শুনে রায় দেয় যে নির্বাচনী বন্ড আসলেই অসাংবিধানিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ১৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ের মাধ্যমে ঘোষণা করেন নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।

নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ 'অমান্য', এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন : লক্ষ্য মহিলা ভোট, নারী দিবসের প্রাক্কালে রাজপথে মমতা-অভিষেক

তবে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হতেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের তরফ থেকে আদালত অবমাননার মামলার আবেদন করা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিরুদ্ধে। এর আগে গত ৪ মার্চ এসবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে তারা দাবী করেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে তাদের সময় লাগতে পারে।

নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ 'অমান্য', এসবিআইয়ের বিরুদ্ধে মামলাকারণ সেই তথ্য ডিকোড করতে সময় লাগবে। এটি খুবই জটিল প্রক্রিয়া। এদিকে এসবিআইয়ের আবেদন মেনে নিয়ে এই তথ্য জমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) পরেই এই সংক্রান্ত তথ্য জনসমক্ষে আসবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ২২ হাজার ২১৭ টি নির্বাচনী বন্ড বিক্রি করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে।

নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ 'অমান্য', এসবিআইয়ের বিরুদ্ধে মামলা
নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ ‘অমান্য’, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে নির্দেশ ‘অমান্য’, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

মামলাকারীদের অভিযোগ ছিল, রাজনৈতিক দলগুলির বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে এবং এতে গনতন্ত্র ধ্বংস হবে। ২০১৮ সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয়। নির্দ্বিধায় বিক্রি হয়েছে বন্ড। তবে কমিশনের দাবী নির্বাচনী বন্ডে কোন অস্বচ্ছতা নেই। তবে সুপ্রিম কোর্ট (Supreme Court) বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাব শুনে রায় দেয় যে নির্বাচনী বন্ড আসলেই অসাংবিধানিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত