আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবস (International Women’s Day)। নারীশক্তিকে সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারে নামতে চায় শাসক দল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। কারণ, দলের মূল চালিকাশক্তিই নারী। ভোটের আগে মহিলা মহলে জনসংযোগের জন্য দিনটির পূর্ণ সদ্ব্যবহার করবেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে আজ রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।



আরও পড়ুন : নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!
মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার- এই স্লোগানকে সামনে রেখে আজ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সভানেত্রী। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে মহিলাদের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করেছে রাজ্য সরকার।



বাংলার সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্বাস্থ্যসাথী-র মতো গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে বাড়ির মহিলার নামে। ‘কন্যাশ্রী’-রা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। রুপশ্রীর মাধ্যমে তাঁদের বিয়ের জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। নারী দিবসের আগে তাঁদের অধিকারকে মান্যতা জানিয়ে রাস্তায় নামবেন বাংলার মুখ্যমন্ত্রী।

লক্ষ্য মহিলা ভোট, নারী দিবসের প্রাক্কালে রাজপথে মমতা- অভিষেক
প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর নারী দিবসের দিন শিবরাত্রি পড়েছে তাই একদিন আগে এই আয়োজন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আবহে এই পদযাত্রা অত্যন্ত গুরুত্বপুর্ণ বলে মনে করা হচ্ছে। দুপুর ২টো নাগাদ শুরু হবে মিছিল।







