Elizabeth II: চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষ নিশ্বাস ত্যাগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ । বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ কিন্তু গত কয়েক দিন ধরে রানির শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক মন্তব্য মেলেনি বার্কিংহ্যাম প্যালেসের তরফে৷

আরও পড়ুনঃ ‘আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন’ মোদী বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

একেবারে থমথমে হয়ে উঠেছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল। একে একে আত্মীয়রা আসছিলেন৷ আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও৷ প্রয়াত দীর্ঘ ইতিহাসে সাক্ষী রানি এলিজাবেথ। গত বছরের অক্টোবর থেকেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেকারণেই হাঁটাচলা এবং দাঁড়িয়ে থাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।

চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল

বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে রানির। সেকারণে একাধিক বৈঠক বাতিল করেন তিনি। রানি বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রয়েছেন। সেখানেই তিনি গোটা গ্রীষ্মকাল কাটাচ্ছিলেন। কিন্তু শরীর একেবারেই ভালো ছিল না৷ খবর পেয়েই প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম রানির পাশে থাকার জন্য বালমোরাল ক্যাসেলে ছুটে গিয়েছেন।

চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল
চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল

ইতিমধ্যেই সমস্ত নিকটাত্মীয়দের উপস্থিত হতে বলা হয়েছে। বাকিংহ্যাম প্যালেসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে সকাল বেলায় স্বাস্থ্য পরীক্ষার পর রানির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। বালমোরাল প্যালেসে রানি থাকছে পছন্দ করেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷

চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল
চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল

চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথে, একটি যুগের অবসান হল

২০১৫ সালে বিশেষ সম্মান পেয়েছেন তিনি৷ তাঁর প্রয়াণে রাজা হচ্ছেন প্রিন্স চার্লস। ইতিমধ্যেই বিভিন্ন মহলের তরফে শোকবার্তা জ্ঞাপন করা হচ্ছে রানি এলিজাবেথ ও রাজ পরিবারের উদ্দেশ্যে৷

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর