Donald Trump: ‘আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন’ মোদী বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নরেন্দ্র মোদী ‘দারুণ কাজ করেছেন’। ভারতের ‘তাঁর থেকে ভাল বন্ধু আর কেউ ছিল না’। ২০২৪ সালে হোয়াইট হাউসের ক্ষমতায় ফের ফিরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ ‘করিমপুর আর তোমার জায়গা নেই, তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো’, মহুয়াকে ধমক মমতার

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সময়কালের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক কোন সময় সবথেকে ভাল ছিল? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আমি মনে করি আমার সম্পর্ক। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে ভাল সম্পর্ক আর কারও সঙ্গে ছিল না।”

'আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন' মোদী বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্য, ‘মোদী এক জন অসাধারণ মানুষ। তিনি দারুণ কাজও করছেন। আমার মনে হয়, ২০২৪ সালেও উনিই ফের দায়িত্ব পাবেন।’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন।’

20 10

প্রসঙ্গত, মোদী-ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন অতীতে একাধিক বার দেখা গিয়েছে। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ সভায় প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতির বেড়া টপকে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

'আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন' মোদী বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

‘আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন’ মোদী বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

অপর দিকে আবার প্রেসিডেন্ট পদে লড়বেন কিনা-এমন প্রশ্নের জবাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সবাই চায় আমি প্রতিদ্বন্দ্বিতা করি, আমি নির্বাচনে এগিয়ে আছি আমি খুব অদূর ভবিষ্যতে একটি সিদ্ধান্ত নেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর