পুজোয় সারারাত চলবে মেট্রো? কি বলছে মেট্রো কর্তৃপক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোয় সারারাত চলবে মেট্রো? প্রায় ছয় মাস বন্ধ ছিল করোনা আবহের কারণে মেট্রো চলাচল। নিউ নরমালের হাত ধরে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কলকাতার মেট্রো চলাচল। মেট্রো চলাচল শুরুর দিকে কোন ট্রেন চালানো হলেও ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো এ দৈনিক যাত্রীসংখ্যা চলতি সপ্তাহে ছাড়িয়েছে প্রায় ৭৭ হাজার।

আরও পরুনঃ করোনা আবহে বাংলায় দুর্গোৎসব বন্ধ রাখার আর্জি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে।

জানা গিয়েছে, দুই প্রান্তিক স্টেশন থেকে আগামী সপ্তাহে মেট্রোর সময় আরও কিছুটা পিছিয়ে অন্তিম মেট্রো ছাড়ার সময় ৯.৩০ মিনিট করা হতে চলেছে। মেট্রো তরফে জানানো হয়েছে পুজোর আগে শেষ মেট্রো ছাড়তে পারে রাত ৯.৫৫ মিনিটে।

তবে প্রশ্ন উঠছে পুজোয় কি সারারাত মেট্রো চলবে তা নিয়ে।জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ কোনো ভাবেই আগ্রহী নন সারারাত মেট্রো চালাতে। মেট্রো কর্তাদের একাংশ মনে করছেন সারারাত মেট্রো পরিষেবা দিলে পুজোয় মানুষের বেরোনোর প্রবণতা বাড়বে। করোনা পরিস্থিতিতে বাড়তি পরিষেবা দিয়ে যাত্রীদের রাস্তায় বেরোতে উৎসাহ দেওয়ার পক্ষে তারা নন বলে জানিয়েছেন মেট্রোর একাধিক।

অন্যদিকে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান।

প্রসঙ্গত, অন্যান্য প্রত্যেক বছর পুজোর মরশুম শুরু হওয়ার এক মাস আগে থেকেই মেট্রো পরিষেবা কেমন থাকবে উৎসবে দিনগুলিতে তার আগাম পরিকল্পনা শুরু হয়ে যায়। এছাড়াও আরো নানান কর্মসূচি ও একাধিক বিষয় জড়িয়ে থাকে সেই পরিকল্পনার সাথে। তবে মেট্রো রেল সূত্রে খবর,করোনা পরিস্থিতির কারণে এ বছর এখনো পর্যন্ত কোনো পৃথক রূপরেখা তৈরি হয়নি পুজোর জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত