নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার হুমকি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত এক কলেজের জুওলজি বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য।
আরও পড়ুনঃ রক্তাক্ত কাবুলে মৃতের স্তূপ, তালিব-পাকিস্তানকে একযোগে তোপ সালহের


তাঁর বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানাতে চলেছেন তমাল দত্ত ও দেবর্ষি রায়। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই অধ্যাপক বিতর্কিত কথাবার্তা বলেন। কিন্তু এতদিন তা হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার কোনো কিছুকেই তোয়াক্কা না করে ফেসবুকে এই বিপজ্জনক মন্তব্যটি করেছেন তিনি।
সূত্রের খবর, জুওলজি বিভাগের ওই অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে অধ্যাপনা করেন। অভিযোগকারীদের দাবি, একটি ফেসবুক গ্রুপে আলোচনা চলাকালীন তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত খুনের হুমকি দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে হত্যা হুমকি অধ্যাপকের!
তাঁদের আরও অভিয়োগ, এর আগেও বিভিন্ন হোয়াটসঅ্য়াপ গ্রুপে তিনি বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু এবার সরাসরি ফেসবুক প্ল্যাটফর্মে ওই অধ্য়াপক মুখ্যমন্ত্রীকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপরই হুইচই শুরু হয়। জানা যাচ্ছে ওই অধ্য়াপক ওয়েবকুটার সদস্য।









