মধ্যবিত্তের পকেটে ফের চাপ, নতুন বছরে বাড়তে চলেছে জামা – জুতোর দাম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে। আগামী বছর থেকেই জামা-কাপড়, টেক্সটাইল ও জুতো হয়ে উঠতে চলেছে আরও মহার্ঘ। রেডিমেড পোশাক, টেক্সটাইল এবং জুতার মতো জিনিসে GST বাড়াচ্ছে কেন্দ্র। ৫ শতাংশ থেকে GST বাড়িয়ে করা হচ্ছে একলাফে ১২ শতাংশে। ২০২২ সালের জানুয়ারি থেকেই এই নতুন GST প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, আজ দেশের সার্বিক করোনা পরিস্থিতি

আগে ১০০০ টাকার বেশি দামের কাপড়ের উপর জিএসটি ছিল ৫% এখন তা বেড়ে হচ্ছে ১২শতাংশ। অন্যান্য টেক্সটাইল কাপড় যেমন বোনা কাপড় সিন্থেটিক সুতো সাদা কাপড় কম্বল তাবু টি টেবিল ক্লথের মতো অন্যান্য টেক্সটাইলের ওপরেও ৫ শতাংশের পরিবর্তে জিএসটির পরিমাণ বাড়ছে ১২শতাংশ। অন্যদিকে জুতোর দামেও বাড়ানো হয়েছে GST।

মধ্যবিত্তের পকেটে ফের চাপ, নতুন বছরে বাড়তে চলেছে জামা জুতোর দাম!
মধ্যবিত্তের পকেটে ফের চাপ, নতুন বছরে বাড়তে চলেছে জামা জুতোর দাম!

৫ শতাংশ থেকে জুতোর উপর GST বাড়িয়ে করা হয়েছে 12 শতাংশ।সরকারের এই সিদ্ধান্তের অসন্তোষ প্রকাশ করেছে, ‘ক্লোথিং ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। সংস্থার পক্ষ থেকে পোশাকের উপর জিএসটি বাড়ানোতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এই সংস্থার সভাপতি রাজেশ মাসুদ বলেন, CMAI এবং অন্যান্য এসোসিয়েশন এবং ব্যবসায়িক সংগঠনগুলি সরকার এবং জিএসটি কাউন্সিলের কাছে জিএসটির হারে এই পরিবর্তন কার্যকর না করার জন্য আবেদন করছে।

মধ্যবিত্তের পকেটে ফের চাপ, নতুন বছরে বাড়তে চলেছে জামা জুতোর দাম!

এটি বস্ত্র ও পোশাক ব্যবসার জন্য খুবই হতাশাজনক। CMAI-এর তরফে জানানো হয়েছে, এই শিল্পে এমনিতেই কাঁচামালের দাম বৃদ্ধির জেরে সংকটের মধ্যে দিয়ে চলেছে। এরমধ্যে প্যাকেজিং সামগ্রী এবং মাল বহনের খরচও বেড়েছে। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো বাড়ছে GST-র হার। ফলে এই শিল্পে আবারও ধাক্কা লাগতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত