‘জুমলা বন্ধ করুন’, মোদিকে ‘গব্বর’ কটাক্ষ প্রকাশ রাজের, তুঙ্গে বিতর্ক

জ্বালানি সাশ্রয়, বিদেশ সফর ও সোনা কেনায় সংযমের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মন্তব্য ঘিরেই মোদিকে তীব্র কটাক্ষ প্রকাশ রাজের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হতেই দেশবাসীকে সংযমী জীবনযাপনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো থেকে বিদেশ সফর, বিলাসবহুল বিয়ে এবং সোনা কেনায় কাটছাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। আর সেই মন্তব্য ঘিরেই এবার সরব অভিনেতা প্রকাশ রাজ। মোদি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করলেন দক্ষিণী অভিনেতা। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

প্রকাশ রাজ বরাবরই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হতেই দেশবাসীকে সংযমী জীবনযাপনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো থেকে বিদেশ সফর, বিলাসবহুল বিয়ে এবং সোনা কেনায় কাটছাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। আর সেই মন্তব্য ঘিরেই এবার সরব অভিনেতা প্রকাশ রাজ। মোদি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করলেন দক্ষিণী অভিনেতা। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

প্রকাশ রাজ বরাবরই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে অতীতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি হায়দরাবাদের এক অনুষ্ঠানে মোদি দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার বার্তা দেন। তিনি বলেন, “দেশপ্রেম শুধু সীমান্তে জীবন উৎসর্গ করা নয়, দায়িত্বশীল জীবনযাপনও দেশপ্রেমের অংশ।” পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই কারণেই ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহণ ব্যবহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে বিদেশ সফর, বড় বাজেটের বিয়ে এবং সোনা কেনার ক্ষেত্রেও কাটছাঁটের বার্তা দেন মোদি। আর সেখানেই আপত্তি তুলেছেন প্রকাশ রাজ।

দক্ষিণী অভিনেতার অভিযোগ, দেশের অর্থনীতি ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে কেন্দ্রের একাধিক সিদ্ধান্তে। তাঁর কথায়, “নোটবন্দির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। মানুষকে থালা বাজাতে বলা হয়েছিল, ‘গো করোনা গো’ স্লোগান দিতে বলা হয়েছিল। ২ কোটি চাকরি, ১০০ স্মার্ট সিটি, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা—সবই জুমলা।”

এখানেই থামেননি তিনি। আরও বলেন, “কৃষকদের প্রতারিত করা হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে ‘গব্বর সিং’-এর মতো কর আদায় করা হয়েছে, অথচ ধনী বন্ধুদের কর মকুব করা হয়েছে। এখন আবার সাধারণ মানুষকেই ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে।”

প্রকাশ রাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশ নেটিজেন অভিনেতার বক্তব্যকে সমর্থন করলেও অন্য অংশ পাল্টা আক্রমণ শানিয়েছে তাঁর বিরুদ্ধে। কেউ তাঁকে ‘কংগ্রেসের মুখপাত্র’ বলে কটাক্ষ করেছেন, কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী মূলত অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরামর্শই দিয়েছেন।

ফলে রাজনৈতিক তরজার পাশাপাশি প্রকাশ রাজের মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে নেটদুনিয়া।

র কড়া সমালোচক হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে অতীতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত