সূর্যের বছরে ভাগ্য খুলবে কার? ২০২৬-এর শেষ পর্যন্ত রাজযোগ তিন রাশির

২০২৬ সূর্যের বছর হওয়ায় তিন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় সাফল্য। কর্মজীবন, অর্থ ও সম্মানের ক্ষেত্রে মিলবে বিশেষ শুভ ফল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালকে জ্যোতিষশাস্ত্রে সূর্যের বছর হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ গোটা বছর জুড়ে জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলবে রবি গ্রহের শক্তি। জ্যোতিষ মতে, জন্মকোষ্ঠীতে সূর্য শুভ অবস্থানে থাকলে ব্যক্তি আত্মবিশ্বাসী, সফল এবং প্রভাবশালী হয়ে ওঠেন। তাই সূর্য পরিচালিত এই বছরে কিছু রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন। বিশেষ করে তিন রাশির জাতক-জাতিকারা বছরের শেষ পর্যন্ত সূর্যের বিশেষ কৃপা লাভ করতে পারেন। কর্মজীবন, অর্থভাগ্য, সমাজে সম্মান—সব ক্ষেত্রেই মিলতে পারে বড় সাফল্য। দেখে নিন তালিকায় কারা রয়েছেন।

মেষ

২০২৬ সালে শনি সাড়েসাতির প্রভাব থাকলেও সূর্যের শুভ দৃষ্টি অনেকটাই স্বস্তি দেবে মেষ রাশির জাতকদের। শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। যারা নতুন চাকরি বা পেশাজীবন শুরু করতে চাইছেন, তাঁদের জন্য সময় অত্যন্ত শুভ।

কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থাও মজবুত থাকবে। আকস্মিক অর্থলাভের যোগ রয়েছে। পড়ুয়াদের জন্যও বছরটি খুব ইতিবাচক হতে চলেছে। পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভাল ফলের সম্ভাবনা প্রবল।

বৃষ

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য চলতি বছর ভাগ্য বিশেষ সহায়ক থাকবে। সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতি এবং সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন।

চাকরি পরিবর্তনের কথা ভাবলে এ বছর সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পছন্দের কাজের সুযোগও মিলতে পারে। আর্থিক দিক শক্তিশালী থাকবে এবং পারিবারিক অশান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন জ্যোতিষীরা।

সিংহ

সিংহ রাশির অধিপতি গ্রহই হল সূর্য। তাই সূর্যের বছরে এই রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হওয়াটা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। ২০২৬ সালে নানা দিক থেকে সুখ, সম্মান এবং সৌভাগ্য লাভ করতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা।

সন্তানের দিক থেকে সুখবর মিলতে পারে। পড়াশোনায় সাফল্য পাবেন ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি কর্মজীবনে বড় সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির রাস্তা খুলে দেবে। বহুদিনের ইচ্ছেও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত