নজরবন্দি ব্যুরোঃ চলতি সপ্তাহে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় কলকাতা। ওই দিন মহাত্মা গান্ধী রোডে পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সেদিনের ঘটনার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়ে আগেও একাধিক জনকে গ্রেফতার করে লালবাজার থানার আধিকারিকরা। এবার রাজ্য পুলিশের স্ক্যানারে বিজেপি কাউন্সিলরের ছেলে। পুলিশের দাবি, পুলিশের গাড়িতে আগুন লাগায় বিজেপি কাউন্সিলরের ছেলে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: তৃণমূলের ৮০ শতাংশ লোকের সমর্থন রয়েছে, শুভেন্দুর বক্তব্য ঘিরে ফের জল্পনা
লালবাজার সূত্রে খবর, শুরু থেকেই গেঞ্জি পড়ে এক যুবকের খোঁজ করছি পুলিশ, যাঁকে পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গেছে। পুলিশের তরফে একাধিক জনকে গ্রেফতার করা হলেও অধরা ছিল ওই ব্যক্তি। একাধিক সিসিটিভি ফুটেজ থেকে লালবাজারের আধিকারিকরা স্পষ্ট করেন ওই যুবক মুর্শিদাবাদের বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষ।

শনিবার মুর্শিদাবাদে হানা দেয় লালবাজারের আধিকারিকরা। সেখানে গিয়ে পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে লালবাজারের আধিকারিকরা। জানা গিয়েছে, বিজেপি কাউন্সিলরের বাড়িতে উপস্থিত হলেও ওই যুবক অধরা।
বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, তাঁর ছেলের বিষয়ে খোঁজ নেন পুলিশ আধিকারিকরা। কিন্ত শুভজিৎ ঘোষ ওরফে রনি এই মুহুর্তে কোথায় রয়েছেন? তা এখনও জানেন না কাউন্সিলর। ছেলে কলকাতায় গিয়েছিল কি না, সেটাও তাঁর জানা নেই বলে জানিয়েছেন। মিছিলের আগে থেকেই বাড়িতে ছিল না শুভজিৎ। তাঁর বক্তব্য, ফাঁসানো হচ্ছে ছেলেকে। তিনি জানিয়েছেন, গোটা বাড়ি তল্লাশি চালায় পুলিশ। কিন্তু শুভজিৎ ঘোষের খোঁজ মেলেনি।
পুলিশের গাড়িতে আগুন লাগায় বিজেপি কাউন্সিলরের ছেলে, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

লালবাজারের তরফে জানানো হয়েছে, ওই দিন দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিল ঘিরেই রণক্ষেত্র আকার নিয়েছিল। সেই সময়েই পুলিশের গাড়িতে পেট্রোল এনে আগুন লাগানো হয়। ইতিমধ্যেই ওই যুবকের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। সমস্ত থানায় তাঁর ছবি পাঠিয়ে চিহ্নিতকরণের জন্য পাঠানো হয়েছে।



