নজরবন্দি ব্যুরো: দত্তপুকুর বিস্ফোরণে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরদিনই ২ আধিকারিককে বদলি করেছে তাঁর প্রশাসন। কিন্তু তার পরও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অস্বস্তি যাচ্ছে না। একের পর এক দলীয় নেতা দায়ী করছেন পুলিশকেই।
আরও পড়ুন: রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার, জুড়ল একাধিক নতুন পরিষেবা, জানুন বিস্তারিত


যেমন এবার দত্তপুকুর বিস্ফোরণের জন্য পুলিশের নিচুতলার একাংশকে দায়ী করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। গতকাল এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌগত বাবু বলেন, ‘পুলিশের একাংশের অবহেলা ছিল। পুলিশের নিচু তলার কিছু আধিকারিক এজন্য দায়ী। পুলিশকে আরও কড়া পদক্ষেপ করতে হবে।

মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, যত বেআইনি বাজি কারখানা আছে খুঁজে বার করো। তার পরও কী করে এত বড় বাজি কারখানা রয়ে গেল তার জবাব পুলিশকেই দিতে হবে’। আর তাঁর এই মন্তব্যের পরেই অস্বস্তিতে পড়েছে দল তৃণমূল। এই ঘটনা নিয়ে এলাকার মানুষের ক্ষোভ আছে অনেকদিন ধরেই।



দত্তপুকুর বিস্ফোরণে পুলিশই দায়ী! দলকে অস্বস্তিতে ফেলে বেফাঁস মন্তব্য সৌগতর
তাঁদের বক্তব্য, বারবার অভিযোগ করেও লাভ হয়নি। উলটে বেআইনি বাজি কারখানার প্রতিবাদ করলে ভুয়ো গাঁজা কেস, রেপ কেস দিয়ে তুলে নিয়ে যেত পুলিশ। প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এবার লোকসভা ভোটে টিকিট হয়তো পাবেন না, আর সেই কারণেই তিনি এই ধরনের কথা বলছেন। যদিও এর আগেও এই ধরনের মন্তব্য করে দলকে বিপদে ফেলেছিলেন এই প্রবীণ সাংসদ।








