নজরবন্দি ব্যুরো: আজ অর্থাৎ ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্যে ফের শুরু হল দুয়ারে সরকার। এটি দুয়ারে সরকারের সপ্তম পর্যায়। এবার আরও কয়েকটি নতুন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কবে থেকে কবে পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প? নতুন পরিষেবাগুলিই বা কী কী? জানুন বিস্তারিত।
আরও পড়ুন: ‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ
নবান্ন সূত্রে খবর, শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকারের সপ্তম পর্যায়। দুটি পর্যায়ে, এক মাস ধরে চলবে এই দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে ১ থেকে ১৫ সেপ্টেম্বর। বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে দুয়ারে সরকার শিবিরগুলিতে। আর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে।

এবার থেকে দুয়ারে সরকারের শিবির থেকে মোট ৩৫টি সরকারি প্রকল্পকে রাজ্যবাসীর একেবারে দোড়গড়ায় পৌঁছে দেওয়া হবে। যুক্ত করা হয়েছে চারটি নতুন পরিষেবা। সেগুলি হল, বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা, উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্ত করা। বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা, উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্ত করা। এবারেও স্থায়ী ও ভ্রাম্যমান এই দুই ধরনের শিবির করা হচ্ছে।

এবার দুয়ারে সরকার ক্যাম্প থেক বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তপশিলী জাতি এবং উপজাতি ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের সার্টিফিকেট দেওয়া, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সেগুলির লিঙ্ক করা, আধার সম্পর্কীয় নানা রকম সুবিধা পাওয়া যাবে।
রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার, জুড়ল একাধিক নতুন পরিষেবা, জানুন বিস্তারিত
এরই সঙ্গে রাজ্যের বাসিন্দারা কৃষি জমি মিউটেশন ও ছোট আকারের জমির রেকর্ডের ভুল সংশোধন করতে পারবেন। সেই সঙ্গেই বিনামূল্যের সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি ( কৃষি), কেসিসি ( প্রাণী পালন), উদ্যম পোর্টালের রেজিস্ট্রশন, সেল্ফ হেল্প গ্রুপের রেজিস্ট্রশন, পাট্টার জন্য আবেদন, মৎস্যজীবীদের নাম নথিভুক্ত করণ, মেধাশ্রী, পুরাতন বাকি থাকা খাজনা এবং ঋণের আংশিক মকুব, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডএর সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এবং মৃৎশিল্পী, তন্তুবায়দের নামের তালিকাও করা যাবে।




