ত্রিপুরা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনে প্রধানমন্ত্রী, বাতিল পঠনপাঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে লাগামছাড়া বেড়ে চলেছে করোনার দাপট। এরই মধ্যে করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের টার্মিনালের নতুন বিল্ডিংয়ের উদ্বোধনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ বিস্ফোরণে উড়বে না, আটকে দেবে গুলি! মোদীর ২৪ কোটির নয়া বাহন!

তারই জন্য ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নরসিংগড়ের সমস্ত ছাত্র ছাত্রী এবং অধ্যাপকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত পঠনপাঠন। সরকারের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সরকারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক মণ্ডলী সহ সমস্ত কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷

90

সকলকে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের কাছে উপস্থিত হতে বলা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন তিনি।

ত্রিপুরা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনে প্রধানমন্ত্রী, বাতিল পঠনপাঠন

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় অসামরিক বাহিনী মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ অন্যান্য আধিকারিকদের। নতুন এই বিল্ডিং করতে খরচ পড়েছে ৩,৪০০ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত